---Advertisement---

Minakshi at Sitalkuchi: মীনাক্ষীকে লক্ষ্য করে ডিম ছোড়া, শীতলকুচিতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

July 7, 2026 7:46 PM
Minakshi at Sitalkuchi: মীনাক্ষীকে লক্ষ্য করে ডিম ছোড়া, শীতলকুচিতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি
---Advertisement---

শীতলকুচিতে এবার ‘ডিম থেরাপি’র শিকার সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi at Sitalkuchi)। কর্মসূচিতে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মীনাক্ষী দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তুলেছেন।

আরও পড়ুন: Kolkata School : ভেজা রবারের জুতায় স্কুলে, ৬ ঘণ্টা একা বসিয়ে রাখল কর্তৃপক্ষ

শীতলকুচি সফর ঘিরে বিতর্কের মুখে পড়লেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi at Sitalkuchi)। তাঁর কনভয় লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ার অভিযোগ ওঠে। গোটা ঘটনার ভিডিও নিজেই রেকর্ড করে প্রকাশ করেন তিনি । ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, “আমার অপরাধটা কী? রাস্তায় বেরোনোরও অধিকার নেই?” পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে এই ঘটনার জন্য বিজেপি কর্মী-সমর্থকদেরই দায়ী করেন তিনি।

কী কারণে শীতলকুচি সফরে গিয়েছিলেন মীনাক্ষী?

শীতলকুচি ব্লকের সিংহমারি গ্রামের বাসিন্দা মন্টু মিঞা গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। রবিবার খুটামারি নদীর ধারে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পরিবারের অভিযোগ, গরু কেনাবেচার সঙ্গে যুক্ত থাকায় গোরক্ষক বাহিনীর হামলায় মন্টু মিঞার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে সিপিআইএম (Minakshi at Sitalkuchi)। হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে দল। এই ঘটনার প্রতিবাদ এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াতেই শীতলকুচি সফরে যান সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

হামলার পর কী বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়?

মৃত সিপিআইএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে শীতলকুচিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে (Minakshi at Sitalkuchi)। ডিমের আঘাতে গাড়ির সামনের কাচ ঢেকে গেলে তিনি গাড়ি থামিয়ে নিজেই ঘটনার ভিডিও রেকর্ড করতে শুরু করেন।

ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে মীনাক্ষী বলেন, “পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে, আর ওরা যা খুশি তাই করবে? আমার অপরাধটা কী? বাইরে বেরনো যাবে না?” দোষীদের দ্রুত গ্রেফতার করে ভিডিওটি পুলিশের হাতে তুলে দেওয়ার কথাও জানান তিনি (Minakshi at Sitalkuchi)। যদিও এই অভিযোগ নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। বর্তমানে পুলিশের পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now