পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপের সম্ভাবনা ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে (Bardhaman Terrorist Arrest)। বর্ধমান শহরের একটি অভিজাত আবাসন থেকে জইশ-ই-মহম্মদের (জইশ) সঙ্গে যোগ থাকার সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক কাশ্মীরের বাসিন্দা এবং তার নাম হামিদ মণ্ডল বলে জানা গেলেও, সেটিই প্রকৃত পরিচয় কি না, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। ভুয়ো পরিচয় ব্যবহার করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- TMC Leader Murder : সুপারি কিলিংয়ে তৃণমূল নেতা খুন, হুগলির মামলায় সাতজনকে দোষী সাব্যস্ত
পুলিশ সূত্রে খবর-
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের রেনেসাঁ কমপ্লেক্সে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল ওই যুবক (Bardhaman Terrorist Arrest)। তবে বর্ধমানে আসার আগে সে নিউটাউনের একটি ফ্ল্যাটেও থাকত বলে তদন্তে উঠে এসেছে। এসটিএফ সূত্রের দাবি, সেই ফ্ল্যাটটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবাসনের খুব কাছেই ছিল। ফলে কেন ওই এলাকা বেছে নেওয়া হয়েছিল এবং এর পিছনে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি!
তদন্তে আরও জানা গিয়েছে, নিউটাউনে থাকার সময় শুভেন্দু অধিকারীর যাতায়াতের রাস্তায় নজরদারি বা রেকি করা হয়েছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। পাশাপাশি ধৃতের মোবাইলের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তদন্তকারীদের দাবি, সে নিয়মিত ফোনের মাধ্যমে নিজের হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত (Bardhaman Terrorist Arrest)।
শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা নেটওয়ার্ক, বাংলায় তার গতিবিধি এবং সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবে এসটিএফ (Bardhaman Terrorist Arrest)। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকায়, সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
