দুর্গাপুজো মানেই বাঙালির মনে ভেসে ওঠে এক পরিচিত কণ্ঠ-বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra Metro)। মহালয়ার ভোরে তাঁর কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ শোনা বাঙালির দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই কিংবদন্তি বেতারশিল্পীর জন্মদিনে তাঁকে ঘিরে উঠল একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব।
আরও পড়ুন- Bidhannagar Sports City : বিধাননগর হবে দেশের সেরা ‘স্পোর্টস সিটি’
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে অগ্নিমিত্রা পাল
মঙ্গলবার, ৪ অগাস্ট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষে উত্তর কলকাতার শ্যামবাজারে তাঁর বাড়িতে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Birendra Krishna Bhadra Metro)। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। এরপর পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
সম্মান জানাতে কোন দুটি প্রস্তাব-
সেখানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে আরও যথাযথ সম্মান জানানোর জন্য পরিবারের তরফে দুটি প্রস্তাব সামনে আসে। প্রথমত, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার দাবি জানানো হয়েছে(Birendra Krishna Bhadra Metro)। দ্বিতীয়ত, আকাশবাণী ভবনের বাইরে তাঁর একটি মূর্তি স্থাপনের প্রস্তাবও রাখা হয়েছে।
পরিবারের এই দুই প্রস্তাবই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তবে এখনও পর্যন্ত কোনও প্রস্তাবই চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ ১৯৩১ সাল থেকে মহালয়ার ভোরের সঙ্গে বাঙালির আবেগে মিশে রয়েছে (Birendra Krishna Bhadra Metro)। তাই তাঁর জন্মদিনে এই দাবিগুলি ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
