---Advertisement---

IIT Kharagpur Death News : ক্লাসে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি! আইআইটি খড়গপুরে তিনতলা থেকে পড়ে মৃত্যু দ্বিতীয় বর্ষের ছাত্রের

August 13, 2026 7:40 PM
IIT Kharagpur Death News
---Advertisement---

একের পর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় (IIT kharagpur Death News) বারবারই আলোচনার কেন্দ্রে এসেছে আইআইটি খড়গপুর। ফের বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্রমৃত্যুর ঘটনায় ছড়াল চাঞ্চল্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মা নালন্দা কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন। ক্লাস করতে যাওয়ার সময় কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন – Nirmal Ghosh Arrested : প্রমাণ লোপাট কাণ্ডে গ্রেপ্তার নির্মল ঘোষ

গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে আইআইটি ক্যাম্পাসের (IIT kharagpur Death News) বিসি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। তবে এখনও আইআইটি কর্তৃপক্ষ বা পুলিশের তরফে বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি।

কীভাবে তিনতলা থেকে পড়ে গেলেন অঙ্কিত?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লাস করতে যাওয়ার সময় কোনওভাবে (IIT kharagpur Death News) তিনতলা থেকে পড়ে যান অঙ্কিত। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কেন তিনি তিনতলায় উঠেছিলেন, কীভাবে সেখান থেকে পড়ে গেলেন এবং ঘটনার সময় ঠিক কী হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তিনি কখন বেরিয়েছিলেন, তা জানতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও কি আইআইটি খড়গপুরে মৃত্যুর ঘটনা ঘটেছে?

জুলাইয়ের শেষেই ক্যাম্পাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরামের (৩৫) দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছিল (IIT kharagpur Death News)। ২০২৫ সালে খড়গপুর আইআইটির সাত পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই বছর ১২ জানুয়ারি শোয়ান মালিক, ২১ এপ্রিল অনিকেত ওয়ালকর, ৪ মে মহম্মদ আসিফ কামার, ১৮ জুলাই ঋতম মণ্ডল, ২২ জুলাই চন্দ্রদীপ পওয়ার এবং ২০ সেপ্টেম্বর হর্ষকুমার পাণ্ডের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া ৭ ডিসেম্বর খড়গপুরের পুরি রেলগেট থেকে ভট্টরাম শরণ কুমারের দেহ উদ্ধার হয়েছিল; ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছিল।

ফের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আইআইটি খড়গপুরের নিরাপত্তা ও ক্যাম্পাসের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অঙ্কিতের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্ত শেষেই স্পষ্ট হবে (IIT kharagpur Death News)। তবে পরপর এমন ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের আরও সক্রিয় পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories