---Advertisement---

India Vs Sri Lanka : স্পিনের জালে শ্রীলঙ্কা, ২৮৪-তেই গুটিয়ে গেল ইনিংস

August 17, 2026 6:51 PM
India Vs Sri Lanka
---Advertisement---

শ্রীলঙ্কার পাতা স্পিনের ফাঁদ শেষ পর্যন্ত তাদেরই বিপদ ডেকে আনল (India Vs Sri Lanka)। ভারতীয় ব্যাটারদের দাপটের পর বোলারদের ঘূর্ণিতে লঙ্কান ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে। ভারতের ৪৬২ রানের জবাবে মাত্র ২৮৪ রানেই শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৭৮ রানের বড় লিড পেয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মানব সুথার। রবীন্দ্র জাদেজা পান ৩টি, আর একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

আরও পড়ুন – Anubrata’s Former Bodyguard Arrested : অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে ‘টাকার পাহাড়’, মিলল ৮০০ গ্রাম সোনা!

তৃতীয় দিনের শুরুতেই ভারতের শেষ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। এরপর ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মহম্মদ সিরাজের বলে খাতা না খুলেই ফেরেন নিশান মাদুশঙ্কা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লঙ্কানরা।

মানব সুথারের বলে লাহিরু উদারা ও দীনেশ চান্দিমাল আউট হন, কুশল মেন্ডিসকে ফেরান কুলদীপ যাদব (India Vs Sri Lanka)। শুভমান গিলের দুরন্ত ক্যাচে সাজঘরে ফেরেন মেন্ডিস। অধিনায়ক ধনঞ্জয়া ডিসিলভাকে আউট করেন রবীন্দ্র জাদেজা। একসময় ৯০ রানে ৫ উইকেট হারিয়ে ফলো-অনের আশঙ্কাতেও পড়ে শ্রীলঙ্কা।

কীভাবে ঘুরল ম্যাচ?

চাপের মুহূর্তে হাল ধরেন সোনাল দিনুশা ও নিরোসান ডিকওয়েলা (India Vs Sri Lanka)। দু’জনের ব্যাটে লাঞ্চের পরের সেশনে কোনও উইকেটই তুলতে পারেনি ভারত। ১৪৬ রানের দুরন্ত জুটিতে দলকে বিপদ থেকে টেনে তোলেন তাঁরা। শেষ পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণা ভাঙেন সেই জুটি। ৮০ রান করে ফেরেন ডিকওয়েলা। এরপর আবার দ্রুত উইকেট পড়তে শুরু করে। জাদেজা ও সুথারের স্পিনে লঙ্কান লোয়ার অর্ডার দাঁড়াতেই পারেনি।

কত রানেই শেষ ?

এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান সোনাল দিনুশা এবং দুর্দান্ত শতরান পূর্ণ করেন। ১০০ রান করে তাঁকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা (India Vs Sri Lanka)। শেষ পর্যন্ত ২৮৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ফলে ১৭৮ রানের লিড পায় ভারত। এরপর বৃষ্টি নামায় তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now