---Advertisement---

MALDA :মালদার মানিকচকে ভয়াবহ বন্যা! আতঙ্কে গ্রামবাসী

August 13, 2025 7:29 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক  : মালদার মানিকচকের ভূতনিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা।বুধবার সকালে গঙ্গা ও ফুলহর নদীর জলের তোড়ে ভেঙে গেল নবনির্মিত রিং বাঁধ। তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হওয়ার আশঙ্কা।বাঁধ নির্মাণে কাজের মান নিয়ে প্রশ্ন? দুর্নীতির অভিযোগ। বাঁধ চক্রান্ত করে কাটা হয়েছে অভিযোগ স্থানীয়দের। একই সুর তৃণমূল বিধায়কের গলায়। যদিও দুর্নীতি নিয়ে সরব সিপিএম। খোঁচা বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার ভূতনিতে নদী ভাঙ্গন সমস্যা দীর্ঘদিনের। প্রত্যেক বছর বর্ষায় বহু মানুষের বাড়ি জমি নদী গর্ভে চলে যায়। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। চলতি বছরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মাঝেই দক্ষিণ চন্ডিপুরের কাঁটা বাঁধ এলাকায় এই বাঁধ ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা। কিন্তু প্রশ্ন উঠছে যে বাঁধ কিছুদিন আগে ১ কোটি ৩৫ লক্ষ টাকায় নির্মাণ হয়ে ছিল। সেটা ভাঙলো কি করে। স্থানীয়দের আশঙ্কা চক্রান্ত করে বাঁধ কাটা হতে পারে। যাতে বন্যা পরিস্থিতির অবনতি হলে সরকারের থেকে আরো টাকা আসে। আর নেতারা দুর্নীতি করতে পারে। যদিও স্থানীয় বিধায়ক সাবিত্র মিত্র দুর্নীতির কথা না মানলেও বাঁধ কেটে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে দাবি করছেন। অন্যদিকে সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন। অন্যদিকে আক্রমণ সানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। কিন্তু রাজনৈতিক এই তরজার মাঝে ভূতনীর মানুষের কি পরিস্থিতি হবে। তারা কোথায় যাবে। মেলেনি তার উত্তর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now