কলকাতা মেট্রোয় এবার যুক্ত হচ্ছে ‘কবচ’ প্রযুক্তি (Metro Safety Upgrade)। ইতিমধ্যেই নোয়াপাড়া–বিমানবন্দর সেকশনে এই প্রযুক্তি বসানোর কাজ শুরু হয়েছে। এই কাজটি করছে হায়দরাবাদের একটি সংস্থা। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শুরুতেই এর ব্যবহার শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। দেশের মেট্রো পরিষেবায় এই দেশীয় প্রযুক্তির ব্যবহার ,কলকাতায় গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে চলেছে।
ভারতীয় রেলের পর ,এই দেশীয় টেকনোলজি ইন্সস্টল করা হবে এবার কলকাতা মেট্রোয় (Metro Safety Upgrade)। দেশের মধ্যে কলকাতা মেট্রোতেই প্রথম এই প্রযুক্তি ব্যবহার হতে চলেছে বলে খবর মিলছে মেট্রো রেল সূত্রে।প্রথম পর্যায়ে নোয়াপাড়া থেকে জয় হিন্দ (বিমানবন্দর) পর্যন্ত ৭.০৩ কিমি রুটে ‘মুভিং ব্লক কবচ’ প্রযুক্তি বসানোর কাজ চলছে। দেশীয় এই প্রযুক্তি Safety Integrity Level-4 (SIL-4) শংসাপত্রপ্রাপ্ত, অর্থাৎ এর নির্ভরযোগ্যতা অত্যন্ত বেশি। এটি ১ লক্ষ ঘণ্টারও বেশি সময় একটানা চললেও ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
কীভাবে কাজ করবে ‘কবচ’?
‘কবচ’-এর মূল লক্ষ্য মেট্রো চলাচলকে আরও নিরাপদ করা এবং একই লাইনে থাকা দু’টি রেকের গতি ও দূরত্ব নজরে রাখতে সাহায্য করবে এই প্রযুক্তি (Metro Safety Upgrade)। ফলে খুব কাছাকাছি চলে এলে সংঘর্ষের ঝুঁকি কমানো সম্ভব হবে। ট্রেনের মধ্যে প্রয়োজনীয় নিরাপদ দূরত্ব বজায় রাখতেও সাহায্য করবে এই ব্যবস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন , এটা কলকাতা মেট্রোর এক বিরাট বড় আপগ্রেড। এই আপগ্রেডের কারণেই কলকাতার মেট্রো চলাচল আরও বেশি সুরক্ষিত ও সহজতর হবে।
যাত্রীরা কি সুবিধা পাবেন –
শুধু দুর্ঘটনার আশঙ্কা কমানো নয়, মেট্রো পরিষেবার গতি ও দক্ষতাও বাড়াতে পারে এই প্রযুক্তি (Metro Safety Upgrade)। নিরাপদে কম ব্যবধানে একাধিক রেক চালানো সম্ভব হলে ব্যস্ত সময়ে ট্রেনের সংখ্যা বাড়ানো সহজ হতে পারে। বিশেষ করে অফিস টাইমে অপেক্ষার সময় কমার সম্ভাবনা রয়েছে। প্রথমে নোয়াপাড়া–বিমানবন্দর সেকশনে কার্যকারিতা পরীক্ষা করে পরে অন্যান্য রুটেও এটি চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অফিস টাইমে অপেক্ষার সময় কমার সম্ভাবনা রয়েছে , ফলে বদলে যেতে পারে সিগনালিং ব্যবস্থা।
কলকাতা মেট্রোয় ‘কবচ’ চালু হলে নিরাপত্তার ক্ষেত্রে আসতে পারে বড় বদল (Metro Safety Upgrade)।দু’টি রেকের মধ্যে দূরত্ব ও গতি নিয়ন্ত্রণে থাকায় কমবে সংঘর্ষের আশঙ্কা। নিরাপদে কম ব্যবধানে মেট্রো চললে ব্যস্ত সময়ে যাত্রীদের অপেক্ষাও কমতে পারে। সব মিলিয়ে, ‘কবচ’ কলকাতা মেট্রোকে আরও নিরাপদ, দ্রুত ও আধুনিক করে তুলতে পারে।




