---Advertisement---

Indian Railways Cancelled Trains : ১৩ সেপ্টেম্বর ৭৫ মিনিট বন্ধ ব্যান্ডেল স্টেশন! রইল বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকা

September 12, 2026 5:47 PM
Indian Railways Cancelled Trains
---Advertisement---

রবিবার ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর (Indian Railways Cancelled Trains )। উন্নয়নমূলক কাজের কারণে ১৩ সেপ্টেম্বর ব্যান্ডেল স্টেশনে ৭৫ মিনিটের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে ট্রেন চলাচল। এর জেরে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় মোট ১৮টি EMU লোকাল বাতিল করেছে পূর্ব রেল।

আড়ও পড়ুন- Metro Safety Upgrade : কলকাতা মেট্রোয় এবার ‘কবচ’, আরও নিরাপদ হবে যাত্রা

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যান্ডেল স্টেশনে পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে (Indian Railways Cancelled Trains )। এই সময় স্টেশনের সবকটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল, বর্ধমান-হাওড়া, হাওড়া-মেমারি, ব্যান্ডেল-নৈহাটি, ব্যান্ডেল-কাটোয়া এবং শিয়ালদা-বর্ধমান শাখার যাত্রীরা সমস্যায় পড়তে পারেন।

কোন কোন রুটে বাতিল রেল পরিষেবা

বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-বর্ধমান , বর্ধমান-হাওড়া । এছাড়া হাওড়া-ব্যান্ডেল এবং ব্যান্ডেল-হাওড়া ট্রেনগুলি বাতিল থাকবে।

হাওড়া-মেমারি , মেমারি-হাওড়া , ব্যান্ডেল-নৈহাটি , নৈহাটি-ব্যান্ডেল , ব্যান্ডেল-কাটোয়া এবং কাটোয়া-ব্যান্ডেল-ও বাতিল করা হয়েছে।

এছাড়াও শিয়ালদা-বর্ধমান এবং বর্ধমান-শিয়ালদা ট্রেনও বাতিল থাকবে। তাই রবিবার যাত্রার আগে ট্রেনের সময়সূচি দেখে বেরোনোর পরামর্শ দিয়েছে রেল (Indian Railways Cancelled Trains )।

বাতিল ট্রেনগুলির তালিকা

ক্রমট্রেন নম্বররুটছাড়ার সময়
137827হাওড়া → বর্ধমান11:30
237829হাওড়া → বর্ধমান12:30
337832বর্ধমান → হাওড়া09:55
437834বর্ধমান → হাওড়া11:22
537235হাওড়া → ব্যান্ডেল10:40
637237হাওড়া → ব্যান্ডেল11:05
737239হাওড়া → ব্যান্ডেল11:15
837242ব্যান্ডেল → হাওড়া11:22
937244ব্যান্ডেল → হাওড়া12:15
1037246ব্যান্ডেল → হাওড়া12:30
1137651হাওড়া → মেমারি08:35
1237652মেমারি → হাওড়া11:10
1337536ব্যান্ডেল → নৈহাটি11:42
1437535নৈহাটি → ব্যান্ডেল12:10
1537749ব্যান্ডেল → কাটোয়া12:15
1637748কাটোয়া → ব্যান্ডেল13:00
1731151শিয়ালদা → বর্ধমান10:15
1831152বর্ধমান → শিয়ালদা14:40

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories