---Advertisement---

Asian Games Gold : পাকিস্তানকে বধ করে এশিয়ান গেমসে সোনা ছিনিয়ে নিল ভারত !

October 3, 2026 7:03 PM
Asian Games Gold
---Advertisement---

এশিয়ান গেমসে ক্রিকেটে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। মেয়েদের পর (Asian Games Gold) এবার পুরুষ দলও দেশের জন্য সোনা এনে দিল। আর এই জয় আরও বিশেষ হয়ে উঠল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে।২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রানের বড় স্কোর গড়ে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান।

আরও পড়ুন – INDIA VS BRAZIL : পেলের স্মৃতি, যুবভারতীতে ব্রাজিলের মহারণ!ফুটবল-রোমাঞ্চের রাত

কীভাবে ভারত করলো বাজিমাত ?

২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানের (Asian Games Gold)বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় ভারত। টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১১ রানের বড় স্কোর তোলে টিম ইন্ডিয়া। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। তবে হাসান নওয়াজের ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা করে তারা।

শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়ের সামনে সেই লড়াই থেমে যায়।ব্যাটিংয়ে বড় রান তোলার পর বল হাতেও নিজেদের আধিপত্য ধরে রাখে ভারত। শেষ পর্যন্ত পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষদের ক্রিকেটে সোনার পদক জিতে নেয় মেন ইন ব্লু। এই জয়ের ফলে এশিয়ান গেমসে ক্রিকেটে টানা দ্বিতীয়বার সোনা এল ভারতের ঘরে।

কোরোগি পার্কের স্পিন সহায়ক উইকেটে শুরু থেকেই আগ্রাসী (Asian Games Gold)ব্যাটিংয়ের ছবি দেখা যায় ভারতের ইনিংসে। অভিষেক শর্মা মাত্র ২৮ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর সঙ্গে তিলক ভার্মাও দুরন্ত ছন্দে ছিলেন। ২২ বলে অপরাজিত ৫১ রান করে ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে দেন তিনি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২১১ রান তোলে ভারত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now