ফুটবলের মঞ্চে ব্রাজিল ও ভারতের অবস্থানের ফারাকটা যেন (INDIA VS BRAZIL) আকাশ-পাতাল। একদিকে ব্রাজিল—বিশ্ব ফুটবলের অন্যতম সফল শক্তি, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এমন একমাত্র দল, যারা বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে। সাম্বা ফুটবলের নান্দনিকতা ও তারকা খেলোয়াড়দের দাপটে বহু প্রজন্মের ফুটবলপ্রেমীর কাছে তারা হয়ে উঠেছে আবেগের নাম।
আরও পরুন- Hormuz Tanker Attack : ফের হরমুজে তেলের ট্যাঙ্কারে হামলা ! নিরাপদে উদ্ধার ৫ ভারতীয় নাবিক
কতটা আশাবাদী কোচেরা ?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাজিলের কোচ আনচেলত্তি জানান, পানামার (INDIA VS BRAZIL) বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ম্যাচটি ব্রাজিলের কোচিং স্টাফ দেখেছে। তাঁর মতে, ভারত একটি গুছিয়ে খেলা দল এবং আক্রমণভাগেও তাদের গতি রয়েছে। বিশেষ করে স্ট্রাইকার উইলিয়ামসকে নিয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। ভারতীয় দলের খেলার ধরন ও শক্তির জায়গাগুলি নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু করেছে ব্রাজিল। প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েই ম্যাচের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আনচেলত্তি।
ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে নামার আগে ভারতীয় শিবিরেও আত্মবিশ্বাসের অভাব নেই। কোচ খালিদ জামিল জানেন, ম্যাচটিকে ঘিরে প্রত্যাশা ও চাপ দুটোই থাকবে। তবে সেই চাপকে সামলে মাঠে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতেই প্রস্তুত তাঁর দল। ব্রাজিলের শক্তি সম্পর্কে ভারতীয় শিবির যথেষ্ট ওয়াকিবহাল, তাই প্রতিপক্ষকে কোনওভাবেই হালকা করে দেখার প্রশ্ন নেই। খালিদের বার্তা স্পষ্ট—মাঠে নেমে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে চায় ভারত।
কতটা গুরুত্বপূর্ণ ভারতের কাছে ?
ভারতের কাছে এই ম্যাচের খুবেই গুরুত্ব রয়েছে । কারণ ব্রাজিলের মতো (INDIA VS BRAZIL) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলা ভারতীয় ফুটবলারদের জন্য শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ নয়, নিজেদের মান ও সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ।বিশেষ করে ভারতের বিশ্বকাপের মূলপর্বে এখনও জায়গা না পাওয়ার বাস্তবতায়, এমন শক্তিশালী দলের বিরুদ্ধে পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াতে পারে। একইসঙ্গে ভারতীয় ফুটবলের প্রতি দর্শক ও আন্তর্জাতিক মহলের আগ্রহও বাড়ার সম্ভাবনা রয়েছে।






