---Advertisement---

INDI Protest : আটক থেকে মুক্তি—রাহুলকে ঘিরে দিল্লিতে তুমুল উত্তেজনা!

October 6, 2026 6:09 PM
INDI Protest
---Advertisement---

দিল্লিতে INDIA জোটের ‘সেভ ডেমোক্রেসি’ মিছিল ঘিরে (INDI Protest ) চরম উত্তেজনা। নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে ব্যারিকেড টপকে জাতীয় পতাকা হাতে এগিয়ে যান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। রাহুলের পাশাপাশি প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতাকেও আটক করা হয়।

আরও পড়ুন – Hasi Rani Rath : ভোটের ময়দানে হাসিরানি, নন্দীগ্রামে বার্তা ‘লড়াই নয়, গণতন্ত্রের উৎসব’

আটক থেকে মুক্তি – কারণ কী ?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার (INDI Protest ) তালিকায় কারচুপির অভিযোগের প্রতিবাদে সংসদ থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেন বিরোধী নেতারা। পার্লামেন্ট স্ট্রিটে ব্যারিকেড দিয়ে তাঁদের পথ আটকায় দিল্লি পুলিশ। পুলিশের দাবি, বড় জমায়েতের জন্য অনুমতি নেওয়া হয়নি।

ব্যারিকেড টপকে তেরঙ্গা হাতে প্রতিবাদে সামিল হন রাহুল গান্ধী। পরে প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে-সহ অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে রাস্তায় বসে ধর্না দেন তিনি। এরপর পুলিশ বাসে করে তাঁদের সরিয়ে নিয়ে গেলেও পরে মুক্তি দেওয়া হয়। আটক হওয়ার পরও আকাশবাণী ভবনের কাছে বসে বিক্ষোভ চালিয়ে যান বিরোধী নেতারা।

বিক্ষোভের আসল উদ্দেশ কী ?

ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে (INDI Protest )সামনে রেখে দিল্লিতে পথে নামল INDIA জোটের বিরোধী দলগুলি। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করেন বিরোধী নেতারা। মিছিলে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জন ব্রিটাস, অখিলেশ যাদব, জয়া বচ্চন-সহ একাধিক বিরোধী সাংসদ। মিছিল ঘিরে জড়ো হন দলীয় কর্মী-সমর্থকরাও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হন বিরোধীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now