গোয়ার ডোনা পাউলায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। গভীর (Nana Patekar Death) রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তীব্র বুকে ব্যথার কথা জানা যেতেই বাড়িতে পৌঁছন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সেখানে জরুরি চিকিৎসা দেওয়ার পর অভিনেতাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে হাসপাতালেই তাঁর মৃত্যু ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে খবর:
চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নানা পাটেকরের (Nana Patekar Death) শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। একসময় তিনি আর কোনও সাড়া দিচ্ছিলেন না। পরিস্থিতি বুঝে তাঁর কেয়ারটেকারকে হাসপাতালে যোগাযোগের জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা সঙ্গে সঙ্গেই সিপিআর এবং অন্যান্য প্রয়োজনীয় জরুরি চিকিৎসা শুরু করেন।
এরপর ভোর ৪টা ২০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালেও চিকিৎসকেরা। তবে চিকিৎসকদের কাছে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানানো হয়।
হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস হওয়ায় নিয়ম মেনে পুলিশের কাছে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা:
নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী (Nana Patekar Death)নরেন্দ্র মোদি। তাঁর অভিনয় প্রতিভা এবং হিন্দি ও মারাঠি সিনেমায় দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, নানা পাটেকরের অভিনয়ে ছিল নিজস্ব ধরন ও আলাদা ছাপ। বিভিন্ন চরিত্রকে তিনি নিজের অভিনয় দক্ষতায় এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নিয়েছে।






