প্রবীণ আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন (Bikash Ranjan Bhattacharya) ভট্টাচার্যের বাড়িতে বোতল ছোড়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে নরেন্দ্রপুর থানা এলাকার বোয়ালিয়া থেকে বাপ্পা গুচ্ছাইত (২৯)-কে পাকড়াও করা হয়। গড়িয়ার সাহা কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা বাপ্পাকে এদিন আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। ঘটনার নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়ে ।
আরও পড়ুন – Nana Patekar Death : আবারও এক নক্ষত্র পতন, শেষ ৪৫ মিনিটেও বাঁচানো গেলো না অভিনেতাকে
কী ঘটেছিল বৃহস্পতিবার ভোরে ?
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোরে। অভিযোগ, বাইকে করে এসে (Bikash Ranjan Bhattacharya) এক ব্যক্তি বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে কাচের বোতল ছুড়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে মামলা শুরু হয়। হামলার পর নিজের প্রতিক্রিয়ায় বিকাশরঞ্জন জানান, তাঁকে প্রায়ই হুমকি দেওয়া হয়। ফোনে ভিডিও পাঠিয়েও ভয় দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে বাড়ির সামনে এসে এভাবে হামলার ঘটনা আগে ঘটেনি বলেই জানান প্রবীণ এই আইনজীবী।
পুলিশ সূত্রে খবর –
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার পর (Bikash Ranjan Bhattacharya) সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা এক ব্যক্তিকে দাসপাড়া ব্রিজের দিকে পালিয়ে যেতে দেখা যায়। সেই সূত্র ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পাশাপাশি, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে নিরাপত্তার জন্য পুলিশ পিকেটও বসানো হয়। তদন্তের মধ্যেই শুক্রবার ভোরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাপ্পা গুচ্ছাইতকে গ্রেফতার করা হয়। পুলিশের হাতে আসা কয়েকটি ছবিতে বাপ্পার গলায় শাসক দলের লোগো ও ‘মা মাটি মানুষ’ লেখা উত্তরীয় দেখা গিয়েছে বলে সূত্রের দাবি।
এই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। এর আগে বিকাশরঞ্জন অভিযোগ করেছিলেন, তাঁকে ভার্চুয়াল মাধ্যমে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফলে এই হামলার পিছনে ধৃত যুবক ছাড়াও অন্য কারও ভূমিকা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।






