সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে (Dammam Airport News) ড্রোন হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই জন, তাঁদের মধ্যে রয়েছেন এক ভারতীয় নাগরিক। বুধবার, ২১ অক্টোবরের এই হামলায় আরও আট জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জন ভারতীয় বলে নিশ্চিত করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। ঘটনার পর থেকেই সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।
আরও পড়ুন – New Town Restaurant Fire : দশমীর সন্ধ্যায় ঝুলন্ত রেস্তোরাঁয় আগুন! ৫০ জনের প্রাণরক্ষা কীভাবে?
কেনো এমন হামলা?
সৌদি আরবের গুরুত্বপূর্ণ শায়বাহ (Dammam Airport News) তেলক্ষেত্রকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করল সে দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বুধবার সকালে সৌদি আরামকোর এই তেলক্ষেত্রের পরিকাঠামোর দিকে এগিয়ে আসা ড্রোনটিকে মাঝ আকাশেই প্রতিহত করা হয়। তবে ড্রোনের ভাঙা অংশ নীচে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক। দক্ষিণ-পূর্ব সৌদি আরবের রুব আল-খালি মরুভূমিতে অবস্থিত এই তেলক্ষেত্র দেশের জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে লক্ষ্য করে হামলার চেষ্টার মধ্যেই এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
দূতাবাস সূত্রে খবর –
দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহতদের (Dammam Airport News) মধ্যে এক ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। একই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন ভারতীয়। এক্স-এ প্রকাশিত বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। নিহত ভারতীয়ের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস। উল্লেখ্য, সৌদি আরবের গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার আবহেই এই ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।






