দূর্গাপ্রতিমা বিসর্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তায় বিশেষ (Durga Puja 2026) নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। বিসর্জন ঘিরে ভিড় নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৮ জন আইপিএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় দায়িত্ব পালন করবেন এই উচ্চপদস্থ আধিকারিকেরা।
আরও পড়ুন – Dammam Airport News : দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলা, প্রাণ হারালেন এক ভারতীয়!
কলকাতায় কারা দায়িত্বে থাকবেন ?
নির্দেশিকা অনুযায়ী, ২১ ও ২৩ অক্টোবর কলকাতা (Durga Puja 2026)পুলিশ এলাকায় বিসর্জন পর্বের তদারকি করবেন আইজিপি (STF) গৌরব শর্মা, আইজিপি (পলিসি) সোমা দাস মিত্র, আইজিপি (HQ) রশীদ মুনীর খান, ডিআইজি (IB) আকাশ মেঘারিয়া, ডিআইজি (SCRB) সুরেশ কুমার চাডিভে এবং এসএস (CID) ধৃতিমান সরকার।
অন্যদিকে, ২২ ও ২৪ অক্টোবর নজরদারির দায়িত্বে থাকবেন আইজিপি (হোম গার্ড) প্রবীণ কুমার ত্রিপাঠী, আইজিপি (EB) মো. ইমরান ওয়াহাব, ডিরেক্টর (SVSPA) শীষ রাম ঝাঝারিয়া, এসএস (EB) সৌমা রায়, পারিজাত বিশ্বাস এবং এসপি (STF) সিদ্ধার্থ ধাপোলা।
হাওড়া,ব্যারাকপুর ও চন্দননগরে কারা দায়িত্বে থাকবেন?
হাওড়া পুলিশ কমিশনারেটে ২১ ও ২৩ অক্টোবর (Durga Puja 2026) দায়িত্বে থাকবেন ডিআইজি (CID) ইন্দ্র চক্রবর্তী। ২২ ও ২৪ অক্টোবর তদারকি করবেন ডিআইজি (IB) আব্বারু রবীন্দ্রনাথ।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ২১ ও ২৩ অক্টোবর দায়িত্ব সামলাবেন কমান্ড্যান্ট (SSF Bn.) পলাশ চন্দ্র ঢালী। ২২ ও ২৪ অক্টোবর দায়িত্বে থাকবেন ডিআইজি (P&W) দ্যুতিমান ভট্টাচার্য।
চন্দননগর পুলিশ কমিশনারেটে ২১ ও ২৩ অক্টোবর নজরদারি করবেন এসএস (IB) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ২২ ও ২৪ অক্টোবর দায়িত্ব পালন করবেন কমান্ড্যান্ট (SAP 7th Bn.) সন্দীপ মণ্ডল।
বিসর্জন পর্বে বিপুল জনসমাগমের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করা, ভিড় সামলানো এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কমিশনারেটের পুলিশকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজরদারি চালাবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এখন নজর, চার পুলিশ কমিশনারেট এলাকায় বিসর্জন পর্ব কতটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।






