---Advertisement---

Ranbir Kapoor Controversy : সামান্য ভুল, আর তাতেই ট্রোলিংয়ের শিকার রণবীর কাপুর! কী বলেছিলেন অভিনেতা?

October 22, 2026 7:40 PM
Ranbir Kapoor Controversy
---Advertisement---

পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ পার্ট ১’ মুক্তি পেতে (Ranbir Kapoor Controversy) চলেছে আগামী ৫ নভেম্বর। এই ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সীতার চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী, রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে। এ ছাড়াও লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল।

আরও পড়ুন – Durga Puja 2026 : বিসর্জনে কড়া নজরদারি! ১৮ জন IPS এর কাঁধে গুরু দায়িত্ব

ছবির প্রচারে ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন (Ranbir Kapoor Controversy) রণবীর কাপুর ও তাঁর সহ-অভিনেতারা। বিভিন্ন মঞ্চ থেকে দর্শক ও অনুরাগীদের শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতারা। কিন্তু কলকাতায় ছবির প্রচারে এসে দশেরার শুভেচ্ছা জানাতে গিয়ে সামান্য কথার ভুলেই বিতর্কে জড়ালেন রণবীর। তাঁর একটি বক্তব্যকে ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং।

কেন হঠাৎ ট্রোলের মুখে রণবীর?

বিপত্তির সূত্রপাত কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্কে (Ranbir Kapoor Controversy) আয়োজিত দশেরার অনুষ্ঠানে। সেখানে রাবণ দহন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা দিতে চেয়েছিলেন রণবীর। কিন্তু কথা বলতে গিয়ে মুখ ফসকে এমন একটি বাক্য বলে ফেলেন, যার অর্থ দাঁড়ায় ঠিক উল্টো! আর অভিনেতার এই ভুলই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ইনস্টাগ্রামে তাঁর বক্তব্যের ওই অংশ নিয়ে শুরু হয় নানা রকমের মন্তব্য ও কটাক্ষ। যে অনুষ্ঠানে তিনি সত্য ও শুভশক্তির জয়ের বার্তা দিতে চেয়েছিলেন, সেখানেই তাঁর মুখের ভুল নিয়ে তৈরি হয় বিতর্ক।

মুখ ফসকে ঠিক কী বলে ফেলেছিলেন অভিনেতা?

কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্কের রাবণ দহন অনুষ্ঠানে (Ranbir Kapoor Controversy) বক্তব্য রাখতে গিয়ে রণবীর বলেন, “বুরাই কিতনি ভি তাকাতভার কিউ না হো, আখির মে অন্ত সাচ্চাই অউর আচ্ছাঈ কি হি হোতি হ্যায়।” এই বাক্যে ‘অন্ত’ শব্দটি ব্যবহারের ফলে বক্তব্যের অর্থ দাঁড়ায়, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালোরই বিনাশ ঘটে। অথচ অভিনেতা আসলে বলতে চেয়েছিলেন, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য, সততা ও শুভশক্তিরই জয় হয়। এই সামান্য ভুলকে কেন্দ্র করেই নেটদুনিয়ায় শুরু হয় হাসি-ঠাট্টা ও ট্রোলিং। রণবীরের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

তবে নিজের ভুল শুধরে নিতে দেরি করেননি অভিনেতা (Ranbir Kapoor Controversy)। বুধবার চেন্নাইয়ে ছবির প্রচারে গিয়ে কলকাতার সেই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি। রণবীর জানান, মুখ ফসকেই ভুল কথাটি বলে ফেলেছিলেন। একটি শব্দের ভুলেই যে বক্তব্যের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে, রণবীরের এই ঘটনা যেন তারই উদাহরণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now