---Advertisement---

Chanchal Fire Incident : মাঝরাতে চাঁচল থানার মালখানায় আগুন! শর্ট সার্কিটের আশঙ্কা, চাঞ্চল্য মালদায়

October 24, 2026 6:28 PM
Chanchal Fire Incident
---Advertisement---

মাঝরাতে থানার ভিতরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে (Chanchal Fire Incident) চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচলে। থানার মালখানা-সহ একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু তাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। শেষ পর্যন্ত দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিকও।

আরও পড়ুন – Barasat Kali Puja 2026 : বারাসাতের শ্যামাপুজোয় ৫০তম বর্ষে বিশেষ চমক, থিম ভাবনায় শিল্পী ভবতোষ সুতার

কীভাবে আগুন লাগল?

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে (Chanchal Fire Incident)। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

পরপর অগ্নিকাণ্ডে বাড়ছে উদ্বেগ –

চাঁচল থানার এই ঘটনা নতুন করে অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে (Chanchal Fire Incident)। সাম্প্রতিক সময়ে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। গত ২০ অক্টোবর বাঘাযতীন মার্কেটেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছিল।

থানা থেকে বাজার, হোটেল- পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় (Chanchal Fire Incident) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। চাঁচল থানায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এখন তদন্তের ফলাফলের অপেক্ষা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now