---Advertisement---

Laksmi Puja :- পুরহিত ছারা বাড়িতে করতে পারবেন লক্ষ্মীপুজো, জেনে নিন নিয়মাবলী

October 25, 2026 7:05 PM
Laksmi Puja
---Advertisement---

লক্ষ্মীপুজো অনেকেই নিজে হাতে করেন। পুরোহিতের সাহায্য (Laksmi Puja) ছাড়াই বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করতে চান অনেকে। তাঁদের জন্য এবিপি লাইভ কথা বলেছিল প্রাক্তন অধ্যাপিকা ও পুরোহিত ড. নন্দিনী ভৌমিকের সঙ্গে। তাঁর মতে, পুজোর উপকরণ যা-ই থাকুক না কেন, অন্তরের ভক্তিই পুজোর প্রধান উপকরণ। প্রথমে পরিষ্কার বেদিতে মা লক্ষ্মীর পট বা ধান স্থাপন করে আলপনা দিতে হবে এবং দেবীর পদচিহ্ন আঁকতে হবে।

আরও পড়ুন – Kolkata Airport Bomb Threat : ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে! ফুকেত থেকে আসা বিমানের শৌচাগারে হুমকি-বার্তা


আচমন ও ঘটস্থাপনা, কী কী উপকরণ লাগবে?

পুজোর শুরুতে ‘ওঁ বিষ্ণু’ মন্ত্র তিনবার উচ্চারণ করে আচমন করতে হবে। এরপর গুরুপ্রণাম করে শ্রীনারায়ণকে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, তুলসী ও নৈবেদ্য নিবেদন করতে হবে। ঘটস্থাপনার জন্য লাগবে ঘট, (Laksmi Puja) গঙ্গাজল, আম্রপল্লব, গঙ্গামাটি, তেল-সিঁদুর, হরিতকি, সুপারি ও ধান। এরপর পরিবারের মঙ্গলকামনায় সংকল্প করে গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও সূর্যের পুজো করতে হবে।

আচমন ও ঘটস্থাপনা, কী কী উপকরণ লাগবে?


পুজোর শুরুতে ‘ওঁ বিষ্ণু’ মন্ত্র তিনবার উচ্চারণ করে আচমন করতে হবে। এরপর গুরুপ্রণাম করে শ্রীনারায়ণকে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, তুলসী ও নৈবেদ্য নিবেদন করতে হবে। ঘটস্থাপনার জন্য লাগবে ঘট, গঙ্গাজল, আম্রপল্লব, গঙ্গামাটি, তেল-সিঁদুর, হরিতকি, সুপারি ও ধান। এরপর পরিবারের মঙ্গলকামনায় সংকল্প করে গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও সূর্যের পুজো করতে হবে।

লক্ষ্মীর ধ্যান, মন্ত্রজপ ও পুষ্পাঞ্জলি

এরপর মা লক্ষ্মীর ধ্যান করে ‘ওঁ হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ’ মন্ত্র জপ করতে হবে। দেবীকে চাল, কলা, মিষ্টি, গুড়, ফলমূল ও বাড়িতে তৈরি (Laksmi Puja) ভোগ নিবেদন করে পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর প্রণাম, আরতি ও শান্তিমন্ত্র পাঠ করে সবশেষে লক্ষ্মীর পাঁচালি পড়লেই পুজো সম্পন্ন হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now