---Advertisement---

Chorbagan incident : চোরবাগান কান্ডে এবার তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে! কিন্তু কেন ?

October 26, 2026 3:58 PM
Chorbagan incident
---Advertisement---

চোরবাগান কান্ডে এবার উঠে এল নয়া মোড়, শিল্পী সুশান্ত শিবানী পালকে (Chorbagan incident) এবার তলব করল লাল বাজার থানার পুলিশ। আগামী বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। কীভাবে মণ্ডপ তৈরি করা হয়েছিল, মণ্ডপ নির্মাণের সময় যে নির্দেশ গুলি দেওয়া হয়েছিল আদৌও যথাযথ মানা হয়ে ছিল কীনা এবং কেনই বা মন্ডপে এত কম আলো রাখা হয়েছিল, তা নিয়ে ও শিল্পীর কাছ থেকে তদন্তকারীরা বয়ান চাইবেন।

আরও পড়ুন – Mallikarjun Kharge News : মোদির বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য! খাড়গের বিরুদ্ধে থানায় অভিযোগ

কী কারনে তলব ?

গত ১৭ অক্টোবর, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান (Chorbagan incident) সর্বজনীন ‘পুজোমণ্ডপে আচমকা বৃষ্টি শুরু হয়, এই সময় মাইকে নাকি ঘোষনা করা হয় পুজো মন্ডপ টি ভেঙে পড়চ্ছে, সেই শুনেই নাকি মানুষ ভয়ে ও ভিড়ের চাপে হুড়োহুড়ি করতে শুরু করে, এর ফলে প্রচন্ড ধক্কা ধাক্কিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান প্রায় ১৯জন। পুজো দেখতে এসে অনেক মানুষ ই সেদিন পদপিষ্ট হয়ে মারা যায়।

দুর্ঘটনাটি কেন, ও কী কারনে ঘটল তা খতিয়ে দেখচ্ছে পুলিশ এবং সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ । চোরবাগানের এই মর্মান্তিক দুঘটনায় শোকস্তব্ধ গোটা বাংলা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিল্পী সুশান্ত পাল ও কয়েকজন প্রত্যক্ষদর্শী কে ডেকে পাঠিয়েছে লাল বাজার থানার পুলিশ।

কী বলছেন শিল্পী সুশান্ত পাল?

চোর বাগান দুর্ঘটনার তদন্তে শিল্পী সুশান্ত পাল খুব গুরুত্বপূর্ণ (Chorbagan incident) ভূমিকা পালন করেছেন, তিনি এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এই দুর্ঘটনায় শিল্পী নিজেই নিজের দায়বদ্ধতার কথা স্বীকার করে নিয়েছেন।এতজন মানুষের মৃত্যুতে ভেঙে পড়েছেন সুশান্ত পাল। তিনি এত বলেন, এই মণ্ডপ তাঁরই সৃষ্টি। আর সেই সৃষ্টি দেখতে এসেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ সুতরাং এই বিপর্যয়ের দায়বদ্ধতা ও তারই।

উৎসবের মাঝে এত বড় মর্মান্তিক দুঘটনা প্রায় সকলের চোখে জল এনেছে। কত মায়ের কোল খালি হয়েছে।
দুর্গা পুজোর আনন্দের মাঝেই বিষাদের সূর।এই শোক অনেক দিন পর্যন্ত ভুলতে পারবে না পশ্চিমবঙ্গবাসী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories