---Advertisement---

Mallikarjun Kharge News : মোদির বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য! খাড়গের বিরুদ্ধে থানায় অভিযোগ

October 26, 2026 1:22 PM
Mallikarjun Kharge News
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত বাবাকে নিয়ে মন্তব্য করে (Mallikarjun Kharge News) রাজনৈতিক বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন এই মন্তব্যের তীব্র নিন্দা করে কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক শালীনতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। পাশাপাশি, খাড়গের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে গেরুয়া শিবির। এই ঘটনায় পটনার একটি থানায় খাড়্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি।

আরও পড়ুন – Delhi Building Collapse : দিল্লিতে ফের বাড়ি ধস! ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বাবা-ছেলের

ঘটনার সূত্রপাত কোথায়?

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী (Mallikarjun Kharge News) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ান মল্লিকার্জুন খাড়গে। রবিবারের ওই অনুষ্ঠানে দর্শকাসনে বসে থাকা এক ব্যক্তি তাঁকে বাধা দিয়ে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও যাবেন না। এর পরেই মেজাজ হারিয়ে মোদীর প্রয়াত বাবাকে উল্লেখ করে বলেন “মোদি কা বাপ ভি জায়েগা”। অর্থাৎ মোদির বাবাও চলে যাবেন এমন আপত্তিকর মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। অভিযোগ, একই কথা দু’বার বলেন তিনি। খাড়্গের এই মন্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়ায় এবং পরবর্তীতে তা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র চাঞ্চল্য।

এ বিষয়ে কী জানিয়েছে গেরুয়া শিবিরের?

খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও (Mallikarjun Kharge News) জোরদার করেছে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর পরিবারকে নিশানা করে বারবার অসম্মানজনক মন্তব্য করেছে কংগ্রেস। অতীতে মোদীর মাকে নিয়ে করা মন্তব্য, প্রধানমন্ত্রীকে ‘মৃত্যুর সওদাগর’ বলা এবং তাঁর পেশাগত পরিচয় নিয়ে কটাক্ষের প্রসঙ্গও তুলে ধরেন শাহ। তাঁর দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস প্রতিনিয়ত রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now