---Advertisement---

Delhi Building Collapse : দিল্লিতে ফের বাড়ি ধস! ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বাবা-ছেলের

October 26, 2026 12:07 PM
Delhi Building Collapse
---Advertisement---

ফের বাড়ি ভেঙে বিপত্তি দিল্লিতে! উত্তর-পূর্ব দিল্লিতে রবিবার সন্ধ্যায় (Delhi Building Collapse) একটি বাড়ির দু’টি ছাদ বা স্ল্যাব ধসে প্রাণ হারালেন দুই ব্যক্তি। সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদের বয়স ৬০ ও ৩৬ বছর। প্রাথমিক অনুমান, সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। ধসের জেরে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন দু’জনেই। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন – Kolkata Medical College Child’s Death : কলকাতা মেডিক্যালে চিকিৎসার গাফিলতিতে ১১ বছরের শিশুমৃত্যুর অভিযোগ

কীভাবে ভেঙে পড়ল বাড়িটি ?

পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সন্দীপ (Delhi Building Collapse) লাম্বা জানান, বাড়িটি আগে একতলা ছিল। সেখানে দ্বিতীয় তল নির্মাণের কাজ চলছিল। বাড়ি ধসে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে চারপাশ ঘেরা থাকায় দুর্ঘটনাস্থলটি নির্দিষ্টভাবে চিহ্নিত করতে প্রথমে কিছুটা অসুবিধা হয়। অন্যদিকে, কপিল মিশ্রের প্রাথমিক অনুমান, বাড়িতে নতুন লিন্টেল বসানোর কাজ চলাকালীন সেটি ভেঙে পড়ে। এর জেরেই নীচের স্ল্যাবও ধসে যায়। সেই সময় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন দুই ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত দু’জন সম্পর্কে বাবা ও ছেলে।

স্থানীয় সূত্রে খবর –

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির দ্বিতীয় তল তৈরির জন্য (Delhi Building Collapse) কংক্রিটের ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময়ই বিপর্যয় ঘটে। এক বাসিন্দার বক্তব্য অনুযায়ী, বাড়ির পুরনো স্ল্যাবটি যথেষ্ট মজবুত ছিল না। তার উপর নতুন স্ল্যাব নির্মাণের কাজ শুরু হতেই নীচের অংশটি ভেঙে পড়ে। একই সঙ্গে উপরের নির্মীয়মাণ স্ল্যাবটিও ধসে যায়। বাড়ির ভিতরে দু’জন আটকে রয়েছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পান স্থানীয়রা। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে দু’জনকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now