---Advertisement---

Maa Flyover Accident : মা ফ্লাইওভারের মুখেই মুখোমুখি সংঘর্ষ! থর-অল্টোর ধাক্কায় , আহত ৪

October 31, 2026 5:39 PM
Maa Flyover Accident
---Advertisement---

শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মা ফ্লাইওভারের উপর ভয়াবহ (Maa Flyover Accident) পথ দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। আহত দের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনাটি ঘটেছে একটি থর ও একটি অল্টোর মধ্যে। দুর্ঘটনার পর গাড়ি দু’টিকে তিলজলা ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- Bollywood Director Death : আচমকাই থামল পথচলা! প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল?

পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে ইএম বাইপাসের দিকে (Maa Flyover Accident) যাওয়া একটি বেপরোয়া গতির থর এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টো লেনে চলে গিয়ে অপরদিক থেকে আসা আরেকটি চারচাকা আল্টো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় চালক সহ অন্তত ৩ থেকে ৪ জন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনায় একটি শিশুও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে গিয়েছে। অপর গাড়ির ডানদিকটা দুমড়ে যাওয়ার ফলে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেপরোয়া গতির জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে খবর –

তপসিয়া থানার পুলিশ এবং তিলজলা ট্রাফিক গার্ড ঘটনাস্থলে পৌঁছে দুটি (Maa Flyover Accident) গাড়িকেই বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা কীভাবে নিয়ন্ত্রণ হারালেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি থর। তাঁদের অভিযোগ, বেপরোয়া গতিতে যাওয়ার সময় প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে লেন পরিবর্তন করে উল্টো দিক থেকে আসা একটি অল্টো গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে থরটি।

এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। তিনি আরো বলেছেন অভিযুক্তের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার মামলা করতে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now