নেপালের মাউন্ট এভারেস্ট সংলগ্ন এলাকায় বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার (Nepal Helicopter Crash) সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয় দুটি হেলিকপ্টারের। বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার দুটি ফিশটেল এয়ার ও এয়ার ডায়নাস্টির বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর সামনে এসেছে।
আরও পড়ুন – Bidhansabha Death : বিধানসভা চত্বরে চাঞ্চল্য! শৌচাগার থেকে উদ্ধার ৪৬ বছরের কর্মীর দেহ?
কীভাবে হল মুখোমুখী সংঘর্ষ ?
কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিট (Nepal Helicopter Crash) নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টার দুটি। তুষারে ঢাকা ফেরিচে হেলিপ্যাডে নামার প্রস্তুতি চলাকালীন আচমকাই একে অপরের সঙ্গে ধাক্কা লাগে সেগুলির। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফিশটেল এয়ারের হেলিকপ্টারে যাত্রী হিসেবে থাকা এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। অপর হেলিকপ্টার এয়ার ডায়নাস্টির পাইলট-সহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর।
প্রতিবেদন সূত্রে খবর –
কাঠমান্ডু পোস্টের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (Nepal Helicopter Crash) বসন্ত কুমার বালারামারামাডু নামে এক ভারতীয় নাগরিক। তিনি ফিশটেল এয়ারের হেলিকপ্টারে সফর করছিলেন। একই বিমানে উপস্থিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল। সংঘর্ষের জেরে তিনিও আহত হন। সোলুখুম্বুর পুলিশ সুপার মৌসম তামাং জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য প্রভু হেলিকপ্টারে করে শৈলেশকে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।






