হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ছাড় দিল ইরান। ভারত-সহ (Hormuz Strait Update) মোট চারটি দেশের জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে চিন, কাতার ও ইরাকও। এই সিদ্ধান্তের ফলে ভারতে জ্বালানি আমদানি ও সরবরাহের ক্ষেত্রে স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। ইরানের দাবি, সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে তাদের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ জড়িত। বিশেষত, ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ আমদানি করে তেহরান। দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক নির্ভরতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরানের তরফে জানানো হয়েছে।
কেনো ৪ টি দেশকে অনুমতি দিলে ইরান?
ভারত ও চিনের সঙ্গে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্কের কথা (Hormuz Strait Update) মাথায় রেখেই হরমুজ প্রণালী ব্যবহারে ছাড় দিয়েছে ইরান। ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ আমদানি করে তেহরান। অন্যদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রে চিনের রাজনৈতিক সমর্থন পাওয়ার আশাও রয়েছে ইরানের। এই দুই দেশের স্বার্থের কথা বিবেচনা করেই তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান আমির হায়াত মোগহাদাম। সোমবার আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
চলতি বছরের গোড়ায় ইজরায়েল ও আমেরিকার যৌথ সামরিক (Hormuz Strait Update) অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক পণ্য পরিবহণে বাধা সৃষ্টি করে ইরান। এর জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে হরমুজ প্রণালীর বিকল্প পথে এবং অন্য দেশ থেকে তেল ও জ্বালানি আমদানির উদ্যোগ নেয় ভারত। তবে সেই বিকল্প ব্যবস্থাতেও চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না।






