---Advertisement---

North 24 Pargana : বয়স নয়, ইচ্ছে বড়-৪৫ বছরের মায়ের সঙ্গে মেয়ের বিএ সাফল্য

August 29, 2025 11:40 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :বয়স কেবল সংখ্যা—এ কথার বাস্তব প্রমাণ দিলেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। ১৯৯৬ সালে মাধ্যমিকে গণিতে অকৃতকার্য হয়ে থেমে গিয়েছিল তাঁর পড়াশোনার পথ। তারপর বিয়ে, সংসার, সন্তান—সবকিছু মিলে যেন স্বপ্নটা হারিয়েই ফেলেছিলেন তিনি। কিন্তু মন থেকে কখনও মুছে যায়নি পড়াশোনার ইচ্ছে।২০১৯ সালে ফের মাধ্যমিক, ২০২২ সালে মেয়ের সঙ্গে উচ্চমাধ্যমিক, আর এবারে মেয়ের সঙ্গেই বিএ পাশ করলেন সঙ্গীতা—তাও আবার ৭৫ শতাংশ নম্বর পেয়ে।

মেয়ের নম্বর ৮০%! সংসার সামলে কলেজের ক্লাস, টিউশনি, সেলাইয়ের কাজ, সাংস্কৃতিক চর্চা—সব সামলেই তিনি প্রমাণ করে দিলেন, ইচ্ছে থাকলে কোনো বাধাই শেষ পথ নয়।শুধু তাই নয়, এখন মা-মেয়ের লক্ষ্য একসঙ্গেই সাংবাদিকতায় এমএ করা। সঙ্গীতার কথায়, “আমি মেয়েকে শুধু বইয়ে নয়, জীবনের লড়াইয়েও সঙ্গ দিতে চাই। ওকে পাশে নিয়েই নতুন স্বপ্ন দেখতে চাই।”একদিকে দায়িত্বশীল মা, অন্যদিকে সহপাঠী—মা-মেয়ের এই যাত্রা শুধু পরিবার নয়, গোটা এলাকার কাছেই এক অনুপ্রেরণা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now