লিও মেসির GOAT ট্যুর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার (Brazil Football Team Kolkata Visit) কারণে প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পারার আক্ষেপ এখনও কাটেনি কলকাতার ফুটবলপ্রেমীদের। তবে সেই হতাশার মাঝেই মিলতে পারে বড় সুখবর। দীর্ঘ বিরতির পর আবারও ভারতে খেলতে আসতে পারে ব্রাজিলের জাতীয় ফুটবল দল। সব পরিকল্পনা সফল হলে আগামী অক্টোবরের FIFA আন্তর্জাতিক উইন্ডোতেই কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ESPN Brasil-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) ভারতে তৃতীয় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ (Brazil Football Team Kolkata Visit) আয়োজনের বিষয়ে উন্নত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। ইতিমধ্যেই ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ নিশ্চিত হয়েছে। ভারতের ম্যাচটির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত FIFA বিশ্বকাপ চলাকালীন CBF ও স্থানীয় আয়োজকদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। বর্তমানে চুক্তির শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে এবং সব কিছু ঠিক থাকলে শীঘ্রই চুক্তি সই হতে পারে।
কেন কলকাতাকেই বেছে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?
বিশ্বকাপ চলাকালীন কলকাতার ফুটবল উন্মাদনা এবং ব্রাজিলের প্রতি শহরের দীর্ঘদিনের ভালোবাসাই এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে (Brazil Football Team Kolkata Visit) । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল হাজার হাজার ব্রাজিল সমর্থকের ছবি। শহরের বিভিন্ন এলাকা হলুদ-সবুজ রঙে সেজে উঠেছিল।
উত্তর কলকাতার দেওয়ালে নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রের ম্যুরাল, বিভিন্ন পাড়ায় ফুটবল তারকাদের কাট-আউট এবং বিশ্বকাপ-থিমের শিল্পকর্ম নজর কেড়েছিল। সবচেয়ে বেশি আলোচনায় আসে বেনিয়াটোলার ‘FIFA গলি’, যেখানে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পুরো এলাকা ফুটবল উৎসবে পরিণত হয়েছিল (Brazil Football Team Kolkata Visit)। বিশ্বকাপ চলাকালীন বেনিয়াটোলার বাসিন্দা সৌরভ ঘোষাল রয়টার্সকে বলেছিলেন, ‘কলকাতাই ফুটবলের মক্কা।’
কেন বিশেষ ব্রাজিলের এই ম্যাচ?
প্রস্তাবিত ম্যাচটি FIFA-র নতুন আন্তর্জাতিক সূচি বা ‘সুপার FIFA উইন্ডো’-র অংশ হতে পারে (Brazil Football Team Kolkata Visit) । নতুন নিয়ম অনুযায়ী, ১৬ দিনের আন্তর্জাতিক উইন্ডোয় একটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে, যেখানে প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি প্রীতি ম্যাচও থাকবে।
পাশাপাশি CBF ২০২৭ সাল থেকে ব্রাজিলের বিভিন্ন শহরেও আরও বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। যদি কলকাতার ম্যাচটি চূড়ান্ত হয়, (Brazil Football Team Kolkata Visit) তাহলে বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের শহরের ফুটবলপ্রেমীরা মাঠে বসেই বিশ্বের অন্যতম সফল জাতীয় দল ব্রাজিলকে খেলার সুযোগ পাবেন।
