---Advertisement---

India Women Team Shine : শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে এশিয়ান গেমসে ইতিহাস, সোনার মুকুট হরমনদের!

September 22, 2026 7:54 PM
India Women Team Shine
---Advertisement---

দুই সপ্তাহের ব্যবধানে ফের শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল (India Women Team Shine) ভারতের মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসেও শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় করল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ২৯ বলে ৪৮ রান করেন শেফালি ভার্মা, তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।

আরও পড়ুন – Nandigram Congress Leader News : ভোটের মুখে জেল হেফাজত! মিলনের আর্জি নিয়ে মঙ্গলবার হাইকোর্টে শুনানি

অন্যদিকে ৪৫ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন (India Women Team Shine) স্মৃতি মন্ধানা, যেখানে ছিল ৫টি বাউন্ডারি ও ৭টি ছক্কা। শেফালি ও স্মৃতির জুটি মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার পার্টনারশিপ হিসেবে ৪০০০ রানের মাইলফলক ছুঁয়ে রেকর্ড গড়ে। পাশাপাশি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ১১,০০০ রান পূর্ণ করেন স্মৃতি। বঙ্গকন্যা রিচা ঘোষও ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দাপুটে ব্যাটিংয়ে ২০ ওভারে ২১৬ রান তোলে ভারত।

জবাবে ২১৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা (India Women Team Shine) । শুরুতেই ২ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মাত্র ৬৯ রানেই অলআউট হয়ে যায় চামারি আতাপাত্তুর দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক চামারি। কৌশানি করেন ১৪ এবং কভিষা করেন ১১ রান। ভারতের হয়ে ফের বল হাতে দাপট দেখান দীপ্তি শর্মা। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শ্রীয়াঙ্কা, শ্রী চরণি ও শেফালি পান ২টি করে উইকেট।

কী কী রেকর্ড গড়ল ভারত?

১৪৭ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টিতে (India Women Team Shine) নিজেদের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারত। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে ১৪২ রানে জিতেছিল ভারত। ২০২৪ সালের এশিয়া কাপ ফাইনালের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি ভারতের টানা অষ্টম টি-টোয়েন্টি জয়।

শেষ হাসি কার?

এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের লড়াইও শেষ হল এই জয়ের সঙ্গে (India Women Team Shine)। সোনা জিতল ভারত, রুপো শ্রীলঙ্কা এবং ব্রোঞ্জ গেল পাকিস্তানের দখলে। এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের প্রথম সোনার পদকও এল হরমনদের হাত ধরে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now