আইপিএলে রেকর্ড গড়া পারফরম্যান্সের পর থেকেই একটাই প্রশ্ন ঘুরছে ভারতীয় ক্রিকেটে কবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে? (Vaibhav Sooryavanshi) আয়ারল্যান্ড সিরিজে ডাক পেলেও অভিষেক হয়নি, ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম একাদশে জায়গা মেলেনি তরুণ ওপেনারের।
আরও পড়ুন : Kolkata Airport Upgradation: আরও আধুনিক কলকাতা বিমানবন্দর, গতি পেল দ্বিতীয় রানওয়ে
কি বললেন রাজীব শুক্লা?
এই আবহেই বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, বৈভবকে নিয়ে কোনও তাড়াহুড়ো করা হবে না (Vaibhav Sooryavanshi)। বোর্ডের মতে, সঠিক সময় ও উপযুক্ত সুযোগ এলেই ভারতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাবেন এই প্রতিভাবান ক্রিকেটার।
আইপিএলে ঝড় তোলার পরও এখনই বৈভব সূর্যবংশীর অভিষেকের সম্ভাবনা দেখছে না টিম ইন্ডিয়া। কারণ, টিম ম্যানেজমেন্ট আপাতত সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের মতো প্রতিষ্ঠিত টপ-অর্ডার ব্যাটারদের ওপরই আস্থা রাখছে (Vaibhav Sooryavanshi)। অধিনায়ক শ্রেয়স আইয়ার ও প্রধান কোচ গৌতম গম্ভীরের স্পষ্ট বার্তা, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কম্বিনেশন ভাঙার কোনও তাড়াহুড়ো রদবদল নেই। তাই আন্তর্জাতিক মঞ্চে নিজের সুযোগ পেতে বৈভবকে এখনও কিছুটা অপেক্ষা করতেই হবে।
বাইরের মন্তব্যে কি প্রভাব পড়ছে টিম ইন্ডিয়ায়?
দল নির্বাচন নিয়ে বাইরে থেকে হওয়া সমালোচনাকে একপ্রকার উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের এই শীর্ষ কর্মকর্তা। তাঁর স্পষ্ট বক্তব্য, বৈভব সূর্যবংশীর অভিষেকের জন্য ঠিক কোন সময়টি উপযুক্ত, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে টিম ম্যানেজমেন্টের (Vaibhav Sooryavanshi)। ড্রেসিংরুমের পরিকল্পনা ও পরিস্থিতি বুঝেই কোচ-অধিনায়ক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাজীব শুক্লার ইঙ্গিত, বাইরের অযথা বিতর্ক ও মন্তব্য দলের মনোবলেও প্রভাব ফেলতে পারে।
তবে বিতর্ক থামছে না। আইপিএলে বৈভব সূর্যবংশীর চেয়ে কম রান করেও এবং পঞ্জাব কিংসের হতাশাজনক মরশুমের পরও শ্রেয়স আইয়ারের দলে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন অনেক ক্রিকেটপ্রেমী। অন্যদিকে, সঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যর্থতার পর জোরালো হয়েছে বৈভবকে সুযোগ দেওয়ার দাবি (Vaibhav Sooryavanshi)। এখন নজর ৪ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে। টিম ম্যানেজমেন্ট কি বৈভবকে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ দেবে, নাকি আগের সিদ্ধান্তেই অনড় থাকবে? সেই উত্তরেই আপাতত অপেক্ষা ভারতীয় ক্রিকেট মহল।
