---Advertisement---

‘SIR=NRC’ দাবি দেবাংশুর

March 11, 2026 11:29 AM
---Advertisement---

‘SIR=NRC’ দাবি দেবাংশুর। আগরপারায় প্রদীপ করের মৃত্যুতে যখন সরগরম রাজ্য- রাজনীতি। তখন SIR নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, ‘SIR ই NRC’. আর এই এনআরসি নিয়ে উদ্বেগ ও আতঙ্কের কারণেই প্রদীপ কর আত্মহত্যা করেছেন বলে স্পষ্ট দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, অমিত শাহের হাতে রক্ত লেগে আছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত বলেও মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের।

‘জেলে যেতে হবে’ BLO-দের কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

দেবাংশু ভট্টাচার্যের কথায়, ‘বিজেপি আজ ধরা পড়েছে! আজ শুভেন্দু ও অন্যান্য নেতারা দাবি করছেন যে, প্রদীপ কুমার কেন আত্মহত্যা করলেন? যখন তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ইতিমধ্যেই ছিল। বিজেপিকে মনে করিয়ে দিতে হবে যে ২০০২ সালের তালিকা ছিল এসআইআরের (SIR) জন্য, এনআরসি (NRC)-এর জন্য নয়। প্রয়াত প্রদীপ কর আত্মহননের পথ বেছে নিয়েছেন এনআরসির ভয়ে। এনআরসির আতঙ্কে মৃত্যুর সাফাই দেওয়ার জন্য বিজেপির নেতারা ২০০২ এর তালিকা (যা কিনা SIR- এর জন্য প্রয়োজন) দেখিয়ে আমাদের দাবিকেই সত্য প্রমাণ করলেন যে NRC= SIR!’

অভিষেকের প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

দেবাংশু  আরও বলেন, ‘এদিকে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই ঘোষণা করেছিলেন যে এনআরসি সারা দেশে কার্যকর করা হবে। ফলে, এনআরসি নিয়ে উদ্বেগ ও আতঙ্কের কারণেই প্রদীপ কর আত্মহত্যা করেছেন। অমিত শাহের হাতে রক্ত লেগে আছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত।’ এমনটাই দাবি করেন দেবাংশু ভট্টাচার্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now