---Advertisement---

Abhishek’s Chartered Flight Controversy : ইডির নজরে এবার অভিষেকের চার্টার্ড বিমান দুর্নীতি!

July 10, 2026 7:08 PM
Abhishek’s Chartered Flight Controversy
---Advertisement---

ঘাসফুল শিবিরের অফিশিয়াল ব্যাংক অ্যাকাউন্টের রাশ কার হাতে থাকবে (Abhishek’s Chartered Flight Controversy), তা নিয়ে দলের অন্দরের লড়াই এবার চরমে। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেল কালীঘাট তৃণমূল। জটিলতা কাটাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসার (Special Officer) হিসেবে নিয়োগ করা হয়েছে। ‘সুবিধাবাদী রায়!’ আদালতকে তোপ কুণালের-

আরও পড়ুন- FIFA World Cup 2026: মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনাকে কি বাড়তি সুবিধা দিয়েছিলেন ম্যাচের রেফারি?

হাইকোর্টের এই নির্দেশের পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা (Abhishek’s Chartered Flight Controversy)। আদালতের এই সিদ্ধান্তকে ‘সুবিধাবাদী’ বলে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অন্যদিকে, হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে (Supreme Court) স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি (SLP) ফাইল করতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। টাকা বাটপারি নিয়ে বিস্ফোরক ঋতব্রত!

নাম না করে অভিষেককে কড়া আক্রমণ ঋতব্রতর

এই আইনি লড়াইয়ের মাঝেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান ও কপ্টার (Abhishek’s Chartered Flight Controversy) ব্যবহার নিয়ে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে । নাম না করে অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তিনি তোপ দেগে বলেন, “চার্টার্ড ফ্লাইট ও কপ্টারে চড়তে দলের অ্যাকাউন্ট থেকে টাকা বাটপারির এক নতুন নজির তৈরি হয়েছে।”

তৃণমূলের তহবিলে দুর্নীতির অভিযোগ

অভিযোগ উঠেছে, তৃণমূলের তহবিল থেকে টাকা দিয়ে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক সংস্থা থেকে একটি বিমান ও কপ্টার কেনা হয়েছিল (Abhishek’s Chartered Flight Controversy)। পরে ঘুরপথে ওই সংস্থার থেকেই চড়া মূল্যে সেগুলি ভাড়া নেয় দল। এই অ্যাভিয়েশন সংস্থার সঙ্গে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি লেনদেনের যোগসূত্র মিলেছে বলে খবর।

উল্লেখ্য, এই কেলেঙ্কারির নেপথ্যে আন্তর্জাতিক কর ফাঁকির স্বর্গরাজ্য ‘কেইম্যান আইল্যান্ডস’-এর যোগ থাকারও অভিযোগ উঠেছে (Abhishek’s Chartered Flight Controversy)। কুণাল ঘোষ সাফ জানিয়েছেন, গোটা ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে ইডির তথ্য যদি সত্যি হয়, তবে এই কোটি কোটি টাকার বিমান দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now