---Advertisement---

Baruipur Mob Lynch Murder: ইন্দ্রজিৎ খুনে বড় পদক্ষেপ, গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩

July 11, 2026 6:48 PM
Baruipur Mob Lynch Murder: ইন্দ্রজিৎ খুনে বড় পদক্ষেপ, গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩
---Advertisement---

বারুইপুরে নাবালিকা খুনের ঘটনাকে ঘিরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দিয়ে খুন করার অভিযোগ ওঠে (Baruipur Mob Lynch Murder)। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গণপ্রহারে জড়িতদেরও আইনের মুখোমুখি হতে হবে এবং তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘটনাতেই এবার মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: Kolkata Metro TBM Durga: ২০ মিনিটেই ভিক্টোরিয়ায়, ইতিহাস গড়ল টিবিএম ‘দুর্গা’!

বারুইপুরের গণপ্রহার কাণ্ডে বড় সাফল্য পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩। গতকাল রাতভর অভিযান চালিয়ে মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে (Baruipur Mob Lynch Murder)। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত শরিফুল মল্লিককে দিঘা থেকে গ্রেফতার করা হয়। বারুইপুরে শ্বশুরবাড়ি থেকে ধরা হয় শামীম আলী খানকে। পাশাপাশি, ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে আবু সিদ্দিক সরদারকে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত এখনও চলছে।

ইন্দ্রজিৎ এর পরিবারের জন্য কী ঘোষণা করলেন শুভেন্দু?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, বারুইপুরের গণপ্রহারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে (Baruipur Mob Lynch Murder)। শনিবার তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপ্রহারে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান এবং তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন।

পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে (Baruipur Mob Lynch Murder)। তাঁর পোস্টিং হয়েছে সূর্যপুর আউটপোস্টে। এই উদ্যোগের জন্য পুলিশ ও জেলাশাসককে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ইন্দ্রজিৎ খুনে কার দিকে অভিযোগের আঙুল তুললেন শুভেন্দু?

ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Baruipur Mob Lynch Murder)। সূর্যপুর আউটপোস্ট পরিদর্শনে গিয়ে তিনি দাবি করেন, নাম-পরিচয় দেখে এই খুন করা হয়েছে। এর পিছনে ভোটে পরাজিতদের হাত থাকতে পারে, মৌলবাদীদের যোগও উড়িয়ে দেওয়া যায় না। অত্যন্ত নৃশংসভাবে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নির্যাতিতার ঘটনার পাশাপাশি এই ঘটনারও তদন্ত চলছে।

সরকার ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে রয়েছে (Baruipur Mob Lynch Murder)। তাঁর বাবার জন্য বার্ধক্য ভাতা ও মায়ের জন্য অন্নপূর্ণা ভাতার ব্যবস্থা করা হয়েছে। সব বিষয়েই নজর রাখা হচ্ছে।’’ ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁর বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বড় ছেলেকে চাকরির ব্যবস্থা করেছেন জেলাশাসক। পাশাপাশি, যে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছিল, সেটিও সংস্কার করে দেওয়া হয়েছে।’’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now