---Advertisement---

Abhishek banarjee news: অভিষেকের ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ প্রত্যাহারের আর্জি, রাজ্যেরবিদেশ যাওয়া হচ্ছে না অভিষেকের?

August 21, 2026 5:53 PM
---Advertisement---

সুপ্রিম কোর্টে বিদেশযাত্রার অনুমতি মিললেও আইনি লড়াইয়ে নতুন চাপ তৃণমূল সাংসদের
চিকিৎসার প্রয়োজনে বিদেশযাত্রার অনুমতি মিলেছে সুপ্রিম কোর্টে। (Abhishek banarjee news) তবে তার মধ্যেই নতুন আইনি জটিলতায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক এফআইআর-এর ভিত্তিতে তাঁকে দেওয়া ব্ল্যাঙ্কেট প্রোটেকশন প্রত্যাহারের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বর্তমানে অভিষেকের বিরুদ্ধে মোট ১৬টি পৃথক এফআইআর রয়েছে বলে আদালতে জানানো হয়েছে

আরও পড়ুন – Malda Incident: মালদায় নৃশংস ঘটনা, মহিলার মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ! অপরজনকে বেধড়ক মারধর

১৬টি এফআইআর, ৪ মামলায় আগেই রক্ষাকবচ

রাজ্যে পালাবদলের পর একাধিক অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই মামলাগুলিতে গ্রেফতারি বা কোনও কঠোর পদক্ষেপ এড়াতে আদালতের কাছে ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ চেয়েছিলেন তৃণমূল সাংসদ। চারটি স্পর্শকাতর মামলায় ইতিমধ্যেই তাঁকে আইনি (Abhishek banarjee news) সুরক্ষা দেওয়া হয়েছে, যার মেয়াদ আগামী ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বাকি ১২টি মামলাতেও একই ধরনের রক্ষাকবচ দেওয়া হবে কি না, সেই মামলার রায় আগামী ২৫ অগস্ট ঘোষণা করার কথা কলকাতা হাইকোর্টে।


‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন কার্যত আগাম জামিন’—রাজ্যের দাবি

রায় ঘোষণার আগেই লিখিত আবেদন জমা দিয়েছে রাজ্য। তাদের দাবি, প্রতিটি এফআইআর ও সংশ্লিষ্ট কেস ডায়েরি খতিয়ে না দেখে এই ধরনের সার্বিক রক্ষাকবচ দেওয়া আইনসঙ্গত নয়। রাজ্যের যুক্তি, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন কার্যত আগাম জামিনের সমতুল্য। পাশাপাশি অভিষেকের (Abhishek banarjee news) বিরুদ্ধে প্রশাসনিক তথ্য গোপন-সহ একাধিক গুরুতর অভিযোগের কথাও তুলে ধরা হয়েছে। একতরফা তথ্যের ভিত্তিতে নয়, সমস্ত নথি খতিয়ে দেখে অবিলম্বে এই আইনি সুরক্ষা প্রত্যাহারের আবেদন জানিয়েছে রাজ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now