পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে ফের উপনির্বাচনের প্রস্তুতি (Bypoll Update)। মাসখানেক পরই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। পাশাপাশি তামিলনাড়ুর মদুরন্তকম ও ধরপুরম, পুদুচেরির থট্টঞ্চাবডী বিধানসভা এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। গত সোমবার জাতীয় নির্বাচন কমিশন এই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে।
আরও পড়ুন – Sheikh Hasina Assets : জমি-বাড়ি থেকে কোটি টাকার সঞ্চয়, কী রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে?
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার পর্যবেক্ষক নিয়োগের পথে কমিশন (Bypoll Update)। মঙ্গলবার নন্দীগ্রামে আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে সিদ্ধার্থ বোন্দাদে এবং রেজিনগরে সুধাকর শুক্লকে দায়িত্ব দেওয়া হয়। বুধবার নন্দীগ্রাম ও রেজিনগর-সহ বাকি তিন বিধানসভা কেন্দ্রে পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়। নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক এম বি বোরলিঙ্গাইয়া এবং সাধারণ পর্যবেক্ষক সন্তোষ দাস, রেজিনগরে পুলিশ পর্যবেক্ষক হরি লাল চৌহান এবং সাধারণ পর্যবেক্ষক হর্ষল পঞ্চোলী দায়িত্ব সামলাবেন।
অন্যান্য কেন্দ্রের পর্যবেক্ষক কারা?
তামিলনাড়ুর মদুরন্তকমে পুলিশ পর্যবেক্ষক গিরিজা শংকর জয়সবাল (Bypoll Update) এবং ধরপুরমে সুরেশ কুমার চদিবে দায়িত্বে থাকবেন। পুদুচেরির থট্টঞ্চাবডীতে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওম প্রকাশ ত্রিপাঠী। সাধারণ পর্যবেক্ষক হিসেবে মদুরন্তকমে ভোর সিংহ যাদব, ধরপুরমে অমগোথু শ্রী রঙ্গ নায়ক এবং থট্টঞ্চাবডীতে গোরেরলা সুবর্ণ পান্ডা দাসকে নিয়োগ করা হয়েছে।
কবে হবে ভোট –
আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ভোটগ্রহণ হবে এবং ৯ অক্টোবর হবে ভোটগণনা (Bypoll Update)। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে ভোটপ্রক্রিয়ায় নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন (Bypoll Update)। এবার নির্ধারিত সময়সূচি মেনে মনোনয়ন পর্ব শেষ করে ৬ অক্টোবর শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।




