---Advertisement---

TMC Symbol News : জোড়াফুল কার? চার মাসে সিদ্ধান্ত ! নির্দেশ সুপ্রিম কোর্টের

September 29, 2026 3:04 PM
TMC Symbol News
---Advertisement---

তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে? তা নিয়ে (TMC Symbol News) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে চার মাস সময় দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রথম চার সপ্তাহের মধ্যে দু’পক্ষের বক্তব্য শুনতে হবে কমিশনকে। এরপর প্রতীক ও দলের নাম নিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখে পরবর্তী তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। অর্থাৎ, আগামী চার মাসের মধ্যেই তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে।

আরও পড়ুনঃ Bank Strike Postponed : কী এমন ঘটলো রবিবার রাতে? ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট বাতিল করার সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ –

সুপ্রিম কোর্ট জানিয়েছে , জানুয়ারি মাসের (TMC Symbol News) মধ্যেই তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে । তার জন্য সময় দিয়েছে ৪ মাস। প্রথম মাসের মধ্যে দুই দলকে জমা দিতে হবে সমস্ত নথি পাত্র । দুই তৃণমূল দলের মন্তব্য শুনে বাকি তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

এই নির্দেশের ফলে পুরভোটের আগে প্রতীক এবং নাম নিয়ে যে টানাপড়েন ছিল পুরভোটের আগে তা সমাধান হচ্ছেনা। পুরভোটে মমতা তৃণমূল ফুটবল এবং গণতন্ত্র তৃণমূল খাম প্রতীক নিয়ে লড়বে। যদি পরিস্থিতি কঠিন হয় বা নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় ,তখন আদালতকে জানাতে পারবে নির্বাচন কমিশন।

এ বিষয়ে কী মন্তব্য দুই তৃণমূল দলের ?

সোমবারের শুনানিতে মমতা তৃণমূলের আইনজীবী প্রতীক (TMC Symbol News) সংক্রান্ত বিষয়টির নিষ্পতি নিয়ে আর্জি জানায়।কমিশনের কাছে দুই দলের বক্তব্য জানতে চায় আদালত। মমতা তৃণমূল সম্মতি সূচক উত্তর দিলেও ঋতব্রত তৃণমূলের আইনজীবী কমিশনের কাছে বক্তব্য জানানোর ছ সপ্তাহ সময় চায়।

তবে আদালত এক মাস অর্থাৎ চার সপ্তাহের মধ্যে বক্তব্য জানানো এবং তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেয়। তবে চার মাস পরেই জানা যাবে আসল সিদ্ধান্ত। কে পাবে নাম ও প্রতীক? নাকি কেউই পাবে না, অন্যরূপে দেখা যাবে দুই দলকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now