---Advertisement---

WTC Points Table : অজিদের ধাক্কা, WTC-তে লাভ ভারতের? জমে উঠল পয়েন্ট টেবলের লড়াই!

October 23, 2026 4:51 PM
WTC Points Table
---Advertisement---

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Points Table) পয়েন্ট তালিকায় বড়সড় লাফ দিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই জয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠল শীর্ষস্থানের লড়াই। বর্তমানে তালিকার এক নম্বরে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তিনে দক্ষিণ আফ্রিকা। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভারতের অবস্থান কোথায়? প্রোটিয়াদের জয়ে কতটা লাভবান হল টিম ইন্ডিয়া? এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের সম্পূর্ণ সমীকরণ।

আরও পড়ুন – Chorbagan Incident : চোরবাগান কাণ্ডে গ্রেফতার হলেন আরেক ‘ঘোষক’ কুশল মজুমদার ওরফে কালিয়া

WTC পয়েন্ট টেবলে শীর্ষে অস্ট্রেলিয়া –

দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে পরাজয়ের (WTC Points Table )পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১২টি ম্যাচের মধ্যে ৯ টিতে জয় ও ৩ টিতে হার – সব মিলিয়ে অজিদের সংগ্রহ ১০৮ পয়েন্ট। তাদের পয়েন্ট পার্সেন্টেজ (PCT) ৭৫ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৬টি টেস্টে ৪টি জয়, ১টি হার ও ১টি ড্রয়ের সুবাদে কিউয়িদের পিসিটি ৭২.২২ শতাংশ। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৬টি ম্যাচে ৪টি জয় ও ২টি হারে প্রোটিয়াদের ঝুলিতে রয়েছে ৪৮ পয়েন্ট। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭ শতাংশ। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শেষ লড়াইটা কী করতে পারবে ভারত?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় (WTC Points Table ) বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ২০২৫-২৭ চক্রে এখনও সাতটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ রয়েছে। ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে বাকি ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করতে হবে ভারতকে। পাশাপাশি, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অন্তত দু’টি দল পয়েন্ট হারালে ফাইনালে ওঠার লড়াইয়ে সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now