---Advertisement---

Bollywood Director Death : আচমকাই থামল পথচলা! প্রয়াত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা

October 31, 2026 4:28 PM
Bollywood Director Death
---Advertisement---

বলিউডে শোকের ছায়া। প্রয়াত ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’-র পরিচালক (Bollywood Director Death) সঞ্জয় গুপ্ত। ফিল্ম ইনফরমেশনের প্রকাশিত খবর অনুযায়ী, গত ৩০ অক্টোবর, ২০২৬ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, নিজের বাড়ির বাথরুমে পড়ে যাওয়ার পরই তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পরিচালকের আকস্মিক প্রয়াণ ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন – ISRO NVS-03 Launch : ইসরোর সাফল্যে গর্বিত গোটা দেশ! বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন মোদি

বলিউডে তাঁর অবদান –

সঞ্জয় দত্তের সঙ্গে সঞ্জয় গুপ্তার জুটি বলিউডে বিশেষ (Bollywood Director Death) পরিচিতি লাভ করেছিল। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই তালিকায় রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) এবং ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ (২০০৭)। শেষের ছবিটির পরিচালনার পাশাপাশি প্রযোজনা ও চিত্রনাট্য রচনার কাজেও যুক্ত ছিলেন গুপ্তা। ১৯৯১ সালে মুম্বইয়ের লোখণ্ডওয়ালা কমপ্লেক্সে ঘটে যাওয়া পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। পরবর্তী সময়ে অপরাধমূলক কাহিনির পাশাপাশি ভিন্ন স্বাদের ছবিতেও নিজের দক্ষতা তুলে ধরেন তিনি। ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘জাজবা’ (২০১৫) এবং হৃতিক রোশন ও ইয়ামি গৌতমের ‘কাবিল’ (২০১৭) তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম।

নিজের ছবির নির্মাণশৈলীর মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সঞ্জয় গুপ্তা। অ্যাকশন, অপরাধজগতের গল্প এবং মুম্বইয়ের নাগরিক জীবনের নানা দিক তাঁর ছবিতে বারবার উঠে এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই স্বতন্ত্র ধারাই তাঁকে বলিউডের অন্যতম পরিচিত পরিচালকের আসনে প্রতিষ্ঠিত করে। তাঁর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র মহলে নেমে এসেছে গভীর শোকের আবহ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now