উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে (Suvendu Adhikari) বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠকে তিনি জানান, উত্তরবঙ্গের বন্ধ, পরিত্যক্ত এবং দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা ২১টি চা বাগানের ৬০ বছরের কম বয়সি শ্রমিকদের এককালীন ৫ হাজার টাকা করে দেওয়া হবে। সরকারের এই উদ্যোগে মোট ১৯ হাজার ৫২৪ জন চা শ্রমিক উপকৃত হবেন।
আরও পড়ুন – Green Crackers : সবুজ বাজির নামে কি নিষিদ্ধ বাজির রমরমা? কালীপুজোর বাজারে উঠছে প্রশ্ন
কী কী সুবিধা পাচ্ছেন শ্রমিকরা?
চা শ্রমিকদের জন্য খাদ্যসুরক্ষার ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপের (Suvendu Adhikari) কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, আগামী জানুয়ারি থেকে প্রতিটি চা শ্রমিক পরিবারকে মাসে ৫০ কেজি করে চাল দেওয়া হবে। অসমে ইতিমধ্যেই এই ধরনের পরিষেবা চালু রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, এবার পশ্চিমবঙ্গেও তা কার্যকর করা হচ্ছে। এছাড়া দুর্গাপুজো ও ছটপুজোর কথা মাথায় রেখে এদিন শ্রমিক পরিবারগুলির হাতে অতিরিক্ত ৫০ কেজি চাল তুলে দেওয়া হয়।
এদিন প্রবীণদের জন্যও আর্থিক সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভিজিরামজির আওতায় বার্ধক্য ভাতার মাসিক পরিমাণ ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
কী নির্দেশ দিলেন শুভেন্দু?
অন্যদিকে, বন্ধ হয়ে থাকা চা বাগানগুলি পুনরায় চালুর বিষয়েও (Suvendu Adhikari) উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। দ্রুত বাগান খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। সামসিং চা বাগান ইতিমধ্যেই চালু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের চা বাগানগুলির অবস্থার উপরেও বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন তিনি।






