---Advertisement---

Inspector Death Mystery : বাঁকুড়ায় ইন্সপেক্টর এর রহস্য মৃত্যু! রেললাইনের ধার থেকে উদ্ধার দেহ

October 31, 2026 7:29 PM
Inspector Death Mystery
---Advertisement---

বাঁকুড়ায় আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ডিআইবি (Inspector Death Mystery) ইন্সপেক্টরের। ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের দাবি, আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ তাঁরা।বাঁকুড়ায় রেললাইনের ধারেপুলিশ আধিকারিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়।

আরও পড়ুন – KG student attacked : স্কুলে ভয়ঙ্কর হামলা! KG-র শিশুকে পাথর-টব দিয়ে মার ক্লাস ৩-এর পড়ুয়ার

কি ঘটেছিল?


মৃতের নাম জয়ন্ত পাল। তিনি বাঁকুড়া পুলিশের ডিআইবি বিভাগের (Inspector Death Mystery) ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা এলাকায় আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তবে এই ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

ঘটনাস্থল ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আগে রেলগেট দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা ছিল। তবে প্রায় এক বছর আগে রেল কর্তৃপক্ষ একটি সাবওয়ে তৈরি করে দেয়। এরপর থেকে রেলগেটটি বন্ধ রাখা হয়। প্রশ্ন উঠছে, সাবওয়ে থাকা সত্ত্বেও কেন রেললাইন দিয়ে পারাপার করতে গিয়েছিলেন জয়ন্ত? এমনকি রেলগেট থেকে প্রায় ৫০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধারের বিষয়টিও তদন্তকারীদের নজরে এসেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা কি বলেছেন?

এ ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি ওই ব্যক্তিকে চলন্ত (Inspector Death Mystery) ট্রেনের সামনে যেতে দেখেছিলেন। তাঁর বক্তব্য, ঘটনাটি দুর্ঘটনা নয়। যদিও মৃতের পরিবার এই দাবি মানতে নারাজ। জয়ন্তের জামাইবাবু জানিয়েছেন, আত্মহত্যার কোনও কারণ তাঁর জানা নেই।

পুলিশ সূত্রে খবর, প্রায় ৪০ দিন অসুস্থতাজনিত ছুটিতে থাকার পর শুক্রবারই কাজে যোগ দিয়েছিলেন জয়ন্ত। তাঁর মানসিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি এবং ফোনের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শনিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে সকলে।মৃতের নাম জয়ন্ত পাল। তিনি বাঁকুড়া পুলিশের ডিআইবি বিভাগের ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now