নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির জয়ী দুই প্রার্থী (Suvendu Adhikari) হাসিরানি রথ ও শাখারভ সরকার এবার আনুষ্ঠানিকভাবে বিধানসভার সদস্য হলেন। বুধবার সকাল ১১টায় বিধানসভায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার রথীন্দ্র বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শপথপর্ব শেষ হওয়ার পর উপস্থিত অন্যান্য নেতারাও তাঁদের অভিনন্দন জানান।
আরও পড়ুন – Jio IPO : Jio IPO ঘিরে উন্মাদনা, শেয়ার বাজারে ঐতিহাসিক দিন!
কী বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
শপথগ্রহণ অনুষ্ঠানে দুই নবনির্বাচিত বিধায়কের কাঁধে উত্তরীয় তুলে দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার সদস্য হিসেবে নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের সাফল্য কামনা করেন তিনি। এদিন রাজনৈতিক প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে ফলতায় দেবাংশু পণ্ডা ১ লক্ষ ৯ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। অন্যদিকে, ৭৫ হাজার ভোটে শাখারভ সরকারের জয়ও রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেন শুভেন্দু। এরপরই বিরোধীদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়ে তিনি বলেন, “এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে। যা দেখছেন, তা সকালের চা-বিস্কুট। এখনও লাঞ্চ হয়নি। দেখতে থাকুন।”
পাশাপাশি, বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসেবে তুলে ধরে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের অবস্থান স্পষ্ট করে শুভেন্দু বলেন, “হ্যাঁ, আমরা হিন্দু। আমরা সনাতনে বিশ্বাস রাখি। কিন্তু সরকার চালাতে গিয়ে যে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, আমরা সেগুলিকেই গুরুত্ব দিই।”






