ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের জীবনযাত্রা, সেই (Impact of Arnab Cyclone) সঙ্গে ভিটামাটি ছাড়া হয়েছে বহু মানুষ, ক্ষতি হয়েছে ফসলের। এই ঘূর্ণিঝড়ের প্রভাব মানুষ কে ভাতে পাতে দুটোতেই মারবে। উৎসবের মরশুমে এই বড় ধাক্কাটার মাশুল গুনতে হবে আমজনতাকে।
ঘূর্ণিঝড়ের প্রভাব-
- অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab) অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরীর (Impact of Arnab Cyclone)ইয়ানামের উপকূল অতিক্রম করার পর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অন্ধ্রপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- ঝোড়ো হাওয়া ও ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডবে বহু গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
- জাতীয় সড়ক ২১৬ সহ বেশ কয়েকটি রাস্তা গাছ পড়ে ও ভূমিধস/উপকূলীয় ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ হয়েছে। অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়।
- অন্ধ্রপ্রদেশের প্রায় ৭০,৯০০ হেক্টর জমির ধান এবং প্রায় ১০,৪৫,০ হেক্টর হর্টিকালচার বা উদ্যানপালন ফসল জলমগ্ন বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬৭টি গ্রামে বন্যা বা প্লাবনের সতর্কতা জারি করা হয়েছে।
- ওড়িশার দক্ষিণ অংশ (যেমন— গঞ্জাম, গজপতি, রায়গড়, কোরাপুট, মালকানগিরি) এবং পুদুচেরীর ইয়ানামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং জলমগ্নতা দেখা দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও কলকাতাতেও এর প্রভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে
কী বলছেন অন্ধ্রপ্রদেশের স্থানীয় বাসিন্দারা ?
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার এক ব্যক্তি সংবাদ সংস্থা এনআই-কে দেওয়া (Impact of Arnab Cyclone) এক সাক্ষাৎকারে বলেন, ” আমাদের ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে । গায়ের এই কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সরকারের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের উদ্ধার করুন, এগিয়ে আসুন এবং জীবনটা চালিয়ে নিয়ে যেতে দয়া করে কিছু সাহায্য করুন”। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশাতে ও এর প্রভাব পড়েছে, অর্নবের দাপটে উপড়ে গিয়েছে বহু গাছ। সর্বগ্রাসী অর্নব কেড়ে নিয়েছে বহু মানুষের ভিটেমাটি।






