চার রাজ্যের ২৮টি বিধান পরিষদ (MLC)আসনের নির্বাচনে কংগ্রেসের (Congress hits back on Modi) বিজয়ী হতে না পারাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ করেন এই কটাক্ষ করার পরই , নাগপুরের গ্র্যাজুয়েট আসনে জয়লাভ করার পর পাল্টা তাঁকে নিশানা করেছে কংগ্রেস।
আরও পড়ুন – Indranil Sen News : ইন্দ্রনীল সেনকে ঘিরে তোলপাড়! গ্রেফতারির পর ইউনেস্কোকে চিঠি লালবাজারের
মোদিকে পাল্টা কটাক্ষ কংগ্রেসের –
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকের ২৮টি বিধান পরিষদ (Congress hits back on Modi) আসনে ব্যালট পেপারে ভোট হওয়ার পর কংগ্রেসের জয় শূন্য হয়ে যাওয়াকে কেন্দ্র করে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যঙ্গ করেছিলেন। এর পরই মহারাষ্ট্রের নাগপুর গ্র্যাজুয়েট তথা আরএসএসের (RSS) খাসতালুক হিসেবে পরিচিত বিধান পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী অভিজিৎ ওয়াঞ্জারি বিজেপির সুধাকর কোহলেকে ৩,২৭১ ভোটে পরাজিত করে জয়ী হন ।
এই জয়ের পর কংগ্রেস নেতা পবন খেরা ও অন্যান্যরা প্রধানমন্ত্রীকে (Congress hits back on Modi) পাল্টা প্রশ্ন করেন যে নাগপুর ও খোদ প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে বিজেপি কেন পরাজিত হল ।
কী বলছেন কংগ্রেস কর্মীরা?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসীতে নরেন্দ্র মোদির (Congress hits back on Modi) জয়ের মার্জিন কমে আসার কথা মনে করিয়ে দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যালটের কথা বলছেন ৷ প্রথমে উনি জবাব দিন যে ব্যালটে ভোট হতেই কীভাবে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও তিনি পরাজিত হলেন? প্রধানমন্ত্রীকে বলব আপনি আর বারাণসীতে যাবেন না, তাহলে পরাজিত হবেন৷ কংগ্রেস সাংসদ পবন খেরাও দাবি করেছেন, প্রধানমন্ত্রীর যদি ব্যালটে ভোট করানো নিয়ে এত ভরসা থাকে, তাহলে আগামী সব নির্বাচনেই ব্যালট পেপারে ভোট করানো হোক৷ এটাই তো আমাদের দাবি৷
কংগ্রেসের ২৮টি আসনের মধ্যে ১২টি আসনে প্রার্থী দিয়েছিল (Congress hits back on Modi)। এর মধ্যে ৪টি আসন আগে থেকেই তাদের দখলে ছিল, কিন্তু নিজেদের সেই পুরনো আসনগুলিও তারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কর্নাটকে, কারণ ২০২৩ সাল থেকে এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। তা সত্ত্বেও রাজ্যের ৪টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি-জেডি(এস) জোট (৪-০ ব্যবধানে ক্লিন সুইপ)।






