---Advertisement---

JanBazar Kali Pujo :জানবাজারের কালীপুজো নিয়ে কড়া প্রশাসন ! জানুন বিস্তারিত

November 5, 2026 1:22 PM
JanBazar Kali Pujo
---Advertisement---

গত সপ্তমীর দিনই চোরবাগানে ঘটে গেছে এক ভয়ঙ্কর (JanBazar Kali Pujo) মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার পর এবার কালীপুজোয় নিরাপত্তা নিয়ে আরও সতর্ক কলকাতা প্রশাসন।শহরের পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারির পাশাপাশি শুরু হয়েছে একের পর এক পূজা মণ্ডপ পরিদর্শন।

আরও পড়ুন – Hormuz Strait Update : ভারতের তেল আমদানিতে স্বস্তি! হরমুজ খুলল ৪ দেশের জন্য, ইরানের দাবি কী?

জানবাজারের পুজো নিয়ে কড়া প্রশাসন –

এবার ৫৮ বছরে পা দিতে চলেছে এন ব্যানার্জী (JanBazar Kali Pujo) রোডের জানবাজার (Janbazar) সমাধি শ্রী শ্রী কালীপুজো। এবার প্রশাসনের নজরদারিতে রয়েছে এই পুজো ও। পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপে হাজির হয়েছিলেন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী , দমকলের ডিজি অনুজ শর্মা এবং সদর দপ্তরের যুগ্ম চিফ অফ স্টাফ সুদীপ সরকার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।পরিদর্শন করতে গিয়ে সামনে আসছে একাধিক নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। প্রশাসনের তরফে স্পষ্ট করে বলা হচ্ছে , পুজোর অনুমতি পেতে হলে আগে সমস্ত বিধি মানতে হবে, নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস চলবে না।

কী বলছেন দমকলের ডিজি অনুজ শর্মা ?

জানবাজারের মতো ব্যস্ত রাস্তায় পুজোর আয়োজন ঘিরে তৈরী হয়েছে (JanBazar Kali Pujo) তীব্র আপওি ৷ প্রধান আপত্তির বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শব্দের উচ্চতা নিয়ম মাফিক না মেনেই মণ্ডপ তৈরি করা হয়েছে । দমকলের ডিজি অনুজ শর্মা পুজো কমিটিকে জানিয়েছেন, ব্যস্ত রাস্তায় মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া সম্ভব নয়। এতে যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত, সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি মণ্ডপের উচ্চতা নিয়েও দমকলের তরফে আপত্তি জানানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, জনবহুল এলাকায় সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। তাই মণ্ডপের কাঠামো থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রতিটি বিষয়ই খুঁটিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনের এই কড়া পদক্ষেপ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের বক্তব্য, প্রতি বছর রাত ৯টার পর রাস্তার ধারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতদিন সেই অনুষ্ঠান নিয়ে প্রশাসনের কোনও আপত্তি ছিল না। তাহলে এবার আচমকা নিষেধাজ্ঞা কেন?

উদ্যোক্তারা জানিয়েছেন,” প্রশাসনিক বৈঠকে তাঁদের কোনও নির্দিষ্ট চেকলিস্ট দেওয়া হয়নি। নতুন নিয়ম চালু হলে উদ্যোক্তাদের আগে থেকে জানানো উচিত ছিল বলেও দাবি করেছেন তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now