---Advertisement---

Smit Machchhar : আকাশে বিপদ রুখে বীরত্বের নজির, স্মিতকে আমন্ত্রণ ইজরায়েলের

October 11, 2026 4:16 PM
Smit Machchhar
---Advertisement---

বিমানের ভিতরেই বড়সড় বিপদ সামাল দেন ফ্লাইদুবাইয়ের (Smit Machchhar) ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। সহ-পাইলটের আচমকা আক্রমণ নিয়ন্ত্রণে এনে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা নস্যাৎ করেন তিনি। তাঁর এই সাহসিকতার স্বীকৃতি দিতে এবার এগিয়ে এল ইজরায়েল। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের তরফে স্মিতকে জেরুজালেমে আমন্ত্রণ জানানো হয়েছে ।দেশের সর্বোচ্চ নাগরিক বীরত্বের সম্মান গ্রহণের জন্যই এই আমন্ত্রণ।

আরও পড়ুন – CJP Leaders Released : আটকের ২৪ ঘণ্টা পর মুক্তি, স্বস্তি CJP নেতাদের

কী জানালেন চিঠিতে?

হারজগ তাঁর বার্তায় মাচ্ছারের সাহস ও উপস্থিত বুদ্ধির (Smit Machchhar)প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য, চরম বিপদের মুহূর্তেও পরিস্থিতির মোকাবিলা করে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর অসাধারণ মানসিক দৃঢ়তার প্রমাণ। এই সাহসিকতার জন্য মাচ্ছারের নাম ইজরায়েলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তাঁকে জেরুজালেমে আমন্ত্রণ জানিয়ে ইজরায়েলের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানোর ইচ্ছার কথাও জানিয়েছেন হারজগ।

চরম সংকটের মুহূর্তে বিচক্ষণতার পরিচয় দেন ক্যাপ্টেন মাচ্ছার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাত্রীদের ককপিটে প্রবেশের সুযোগ দেন তিনি। তাঁর তাৎক্ষণিক পদক্ষেপেই আরও বড় বিপদের আশঙ্কা এড়ানো গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now