---Advertisement---

Online Delivery : ডেলিভারির বদলে চুরি! সাড়ে ৪ লক্ষের পার্সেল কাণ্ডে গ্রেফতার এজেন্ট

October 25, 2026 12:16 PM
Online Delivery
---Advertisement---

অনলাইনে অর্ডার করা পণ্য গ্রাহকদের হাতে না পৌঁছে (Online Delivery) সেগুলি আত্মসাতের অভিযোগ উঠল এক ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে। অভিযোগ, মোবাইল ফোন-সহ বিভিন্ন সামগ্রী মিলিয়ে সাড়ে ৪ লক্ষ টাকারও বেশি মূল্যের পণ্য সরিয়ে ফেলেছিল সে। পরে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গুজরাতের সুরাত জেলার। ধৃতের নাম ঋুতভিক মাকওয়ানা (২৬)। সে ফ্লিপকার্টের ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করত। প্রায় ১৫ দিন আগে পণ্যগুলি চুরি করা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন – Kolkata Airport Bomb Threat : ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে! ফুকেত থেকে আসা বিমানের শৌচাগারে হুমকি-বার্তা

কী কী পণ্য পাওয়া গেছে ?

পুলিশের দাবি, ডেলিভারির জন্য বরাদ্দ পার্সেলগুলি (Online Delivery) গ্রাহকদের হাতে তুলে না দিয়ে সেগুলি আত্মসাৎ করত অভিযুক্ত ঋুতভিক মাকওয়ানা। এভাবেই একের পর এক পার্সেল সরিয়ে শেষ পর্যন্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। তদন্তে উঠে এসেছে, চুরি হওয়া সামগ্রীর তালিকায় ছিল মোট ১৩টি দামি স্মার্টফোন।

তার মধ্যে একটি গুগল পিক্সেল ১০, যার দাম প্রায় ৪৭ হাজার টাকা, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই, যার মূল্য ৫৩ হাজার টাকা, দুটি স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফাইভ জি, প্রতিটির দাম ৩৫ হাজার টাকা, একটি ভিভো টি৫ প্রো ফাইভ জি, যার দাম ৪৫ হাজার টাকা এবং দুটি ভিভো ভি৭০ এফই, প্রতিটির মূল্য প্রায় ৪৯ হাজার টাকা। শুধু মোবাইল ফোনই নয়, চুরি যাওয়া পণ্যের তালিকায় ছিল স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইস, পোশাক, দামি সুগন্ধি এবং বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী। এমনকি ফেসওয়াশ ও টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসও বাদ পড়েনি অভিযুক্তের তালিকা থেকে।

কী ভাবে পুলিশের জালে ডেলিভারি বয় ?

গত ২৩ অক্টোবর গোপন সূত্রে খবর পেয়ে গুজরাতের (Online Delivery) ভাবনগর জেলার মোতিবাগ রোডে অভিযান চালায় পুলিশ। সেখানে এক যুবককে দামি মোবাইল ফোন-সহ বিভিন্ন সামগ্রী বিক্রির চেষ্টা করতে দেখা যায়। পণ্যগুলির বৈধ বিল বা প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় সন্দেহ বাড়ে পুলিশের। এরপরই ঋুতভিক মাকওয়ানা নামে ওই যুবককে গ্রেফতার করে সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিশি জেরায় অভিযুক্ত জানায়, সে সুরাতে ফ্লিপকার্টের ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করত। প্রায় ১৫ দিন আগে ডেলিভারির জন্য বরাদ্দ পার্সেলগুলি চুরি করে সে পালিয়ে যায় বলে অভিযোগ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now