প্রশান্ত কিশোরের দলের ডিজিটাল কমিউনিকেশনস (Jan Suraaj Party) ম্যানেজার দেবপালিক গুপ্তর নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার রাঁচি থেকে পটনা যাওয়ার পথে জনশতাব্দী এক্সপ্রেস থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরে ঝাড়খণ্ডের একটি জঙ্গলের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)-এর প্রাক্তনী ছিলেন দেবপালিক।
আরও পড়ুন – Impact of Arnab Cyclone : অর্নবের প্রভাবে ক্ষতিগ্রস্থ একাধিক এলাকা ! বিপাকে
জানা গিয়েছে, বন্ধু গৌতম কুমারের সঙ্গে ট্রেনে সফর করছিলেন তিনি। যাত্রাপথে আচমকাই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং স্থানীয় পুলিশ। শেষ পর্যন্ত জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কী ভাবে উধাও হয়ে গেলেন?
ট্রেন সফরের মাঝপথেই আচমকা নিখোঁজ হয়ে যান (Jan Suraaj Party) দেবপালিক গুপ্ত। জানা যাচ্ছে, নিজের নির্দিষ্ট আসন থেকে উঠে ট্রেনের প্যান্ট্রি কারের দিকে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও সন্ধান পাওয়া যায়নি। এদিকে, তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করাও সম্ভব হয়নি। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠে। পরে ঝাড়খণ্ডের একটি জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ট্রেন থেকে নিখোঁজ হওয়ার পর কীভাবে জঙ্গলে পৌঁছলেন তিনি, আর ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
উত্তরপ্রদেশের কুশিনগর জেলার বাসিন্দা দেবপালিক রাঁচি থেকে জনশতাব্দী এক্সপ্রেসে পটনার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বন্ধু গৌতম কুমার। নির্ধারিত সময় অনুযায়ী, দুপুর ২টা ২৫ মিনিটে রাঁচি স্টেশন ছাড়ে ট্রেনটি। এরপর যাত্রাপথেই ঘটে এই রহস্যজনক ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।






