প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর তদন্তে নয়া মোড়। গত বুধবার (Indranil Sen News) তাঁকে গ্রেফতার করে পুলিশ। এবার তাঁর সংস্থার সঙ্গে ইউনেস্কোর কোনও চুক্তি হয়েছিল কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর ইন্দ্রনীল সেনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন – Kalipujo 2026 : সেজে উঠেছে ফাটাকেষ্টর কালী পুজো ! একই প্রতিমা তবুও নতুনত্ব
গ্রেফতারের নেপথ্যে আসল কারণ –
প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রতিমন্ত্রী তথা গায়ক (Indranil Sen News) ইন্দ্রনীল সেন। অভিযোগ, কলকাতার দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতির নাম ব্যবহার করে নামী মণ্ডপগুলিতে প্রবেশের পাস বিক্রির মাধ্যমে প্রায় ৫০–৬০ কোটি টাকা তোলা হয়েছিল। মাস আর্ট মামলার তদন্তে বুধবার কলকাতা পুলিশের ডিডি স্পেশাল সেল তাঁকে গ্রেফতার করে। পুজোর প্রবেশপাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
এ বিষয়ে কী বলেন শুভেন্দু?
ইন্দ্রনীল সেনের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে (Indranil Sen News) তোলপাড় শুরু হয়। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে তিনি জানান, দীর্ঘদিন ধরে তদন্তের পর প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করেই আইন অনুযায়ী পদক্ষেপ করেছে তদন্তকারী সংস্থা ও কলকাতা পুলিশ। একইসঙ্গে শুভেন্দুর দাবি, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে তিনি আগেও একাধিক রাজনৈতিক সভায় অভিযোগ করেছিলেন।






