---Advertisement---

Supreme Court : আইপ্যাক বিতর্কে নয়া মোড়! সুপ্রিম কোর্টের শুনানিতে কী উঠে এল?

October 30, 2026 12:31 PM
Supreme Court
---Advertisement---

আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও আপাতত (Supreme Court) চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে CBI তদন্তের আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলার শুনানি শেষ হয়। তবে রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফলে মমতার বিরুদ্ধে CBI তদন্তের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।

আরও পড়ুন – Municipal Election Candidate News : আসন্ন পুরসভা ভোটের আগে বিজেপির ড্রপ বক্সে আবেদনের ঢল!

কী জানালেন আইনজীবী কপিল সিব্বল?

শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে গিয়ে (Supreme Court) মামলার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলেন আইনজীবী কপিল সিব্বল। তাঁর যুক্তি, মমতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রশাসনের নিরপেক্ষ তদন্ত নিয়ে সংশয়ের কথা বলা যেতে পারত। কিন্তু বর্তমানে তিনি আর ওই পদে নেই। সিব্বলের দাবি, প্রয়োজন মনে করলে রাজ্য সরকার নিজেই সিবিআই তদন্তের সুপারিশ করতে পারে। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কোনও যৌক্তিকতা নেই।

ইডির জবাব –

ইডির হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (Supreme Court) এস ভি রাজু পাল্টা যুক্তি দেন, এই মামলার আবেদনকারী ইডি, রাজ্য সরকার নয়। তাঁর দাবি, শুধু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, যাঁরা এখনও কর্মরত। তাই রাজ্য সরকার নিজের আধিকারিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেবে, এমনটা আশা করা যায় না। দু’পক্ষের বক্তব্য শোনার পর আপাতত রায় ঘোষণা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now