---Advertisement---

Suvendu Adhikari News : ‘বেবি আর আন্টির ভাব-ভালবাসা!’ বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক তোলপাড়

November 1, 2026 11:48 AM
Suvendu Adhikari News
---Advertisement---

শনিবার গড়বেতায় ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে যোগ (Suvendu Adhikari News) দিয়ে তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে দুই দলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম নেতা এম এ বেবির মধ্যে সৌজন্য বিনিময়ের ঘটনাকেও কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর দাবি, রাজ্যে ফের অশান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে তৃণমূল ও বাম শিবির। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন – Inspector Death Mystery : বাঁকুড়ায় ইন্সপেক্টর এর রহস্য মৃত্যু! রেললাইনের ধার থেকে উদ্ধার দেহ

বেবি ও আন্টির প্রসঙ্গ কেনো ?

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ও এম এ বেবির সম্পর্ক (Suvendu Adhikari News) নিয়ে সরাসরি কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আগামী দিনে কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনেও তৃণমূল এবং সিপিএমকে প্রত্যাখ্যান করবেন সাধারণ মানুষ। দুই দলের রাজনৈতিক ঘনিষ্ঠতাকে নিশানা করে তিনি বলেন, একসময় যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাই এখন রাজনৈতিক অবস্থান বদলে লাল শিবিরের দিকে ঝুঁকছেন। দিল্লিতে INDIA জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সর্বভারতীয় সম্পাদক এম এ বেবির মধ্যে সৌজন্য বিনিময়ের প্রসঙ্গ তুলে তাঁদের সম্পর্ককে ‘আন্টি-পিসি’ ও ‘বেবি’ বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

বাম আমলে অপরাধের উদঘাটনের হুশিয়ার –

এদিনের সভা থেকে বাম আমলের পুরনো অপরাধের ঘটনাগুলি (Suvendu Adhikari News) নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর হুঁশিয়ারি, ক্ষমতায় এসে বাম আমলের বিভিন্ন অপরাধের নথি নতুন করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে মামলাগুলিও পুনরায় খোলা হবে। বিশেষ করে গড়বেতার সিপিএম পার্টি অফিস থেকে অস্ত্র নিয়ে নন্দীগ্রামে হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। অতীতের রাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ টেনে সুশান্ত ঘোষ ও তপন সুকুর নামও উল্লেখ করেন শুভেন্দু। পাশাপাশি চন্দ্রকোনা রোডে গিয়ে সুশান্ত ঘোষের বিরুদ্ধে সভা করার পুরনো ঘটনাও স্মরণ করিয়ে দেন তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now