দিল্লির আস্থা কুঞ্জ পার্কে জন্মদিনের দিন ১৭ বছরের কিশোরীর (Delhi Gang Rape News) ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে। অভিযোগ, ৩ জন ব্যক্তি মিলে কিশোরীকে গণধর্ষণ করে। পুলিশের কাছে দেওয়া বয়ান অনুয়াই, পার্কে ঢুকতেই গলায় ছুরি ধরে গণধর্ষণ করে।
আরও পড়ুন – Asian Games 2026 : এশিয়ান গেমসে শুটিংয়ে সোনা, ভারতের ঝুলিতে ১৯ পদক
জানা যায় , ওই ৩০-৩৫ বছর বয়সী ব্যক্তিরা নিজেদের (Delhi Gang Rape News) পুলিশ পরিচয় দিয়ে কিশোরী এবং তার ছেলে বন্ধুকে অনেক জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে একজন ছেলে বন্ধুকে পার্কের অন্যদিকে নিয়ে চলে যায় । আরেকজন মেয়েটির গলায় ছুরি ধরে ধর্ষণ করে। তারপর একে একে বাকিরা নির্মম অত্যাচার চালায়।
ঠিক কী ঘটেছিল সেই দিন?
FIR অনুযায়ী, কিশোরী জন্মদিনের দিন বিকেলে পূজো দিতে তার ছেলে বন্ধুর সঙ্গে বেরোয় এবং তারপর তারা পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয় (Delhi Gang Rape News)। পার্কে ঢোকার পরে ৩ জন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে কেন তারা পার্কে এসেছে এবং ছেলেটির উপর চড়াও হয় ।
অজ্ঞেত পরিচয়ের লোক আসিফ, হেমু, দীপুর মধ্যে আসিফ কিশোরীকে পার্কের একটা লাল বেঞ্চের কাছে নিয়ে যায় এবং দীপু ছেলে বন্ধুটিকে অন্যদিকে নিয়ে চলে যায় (Delhi Gang Rape News)। এরপর মেয়েটিকে ধর্ষণ করে আসিফ নামে তাদের মধ্যে থাকা এক ব্যাক্তি। তারপর এক এক করে বাকি অভিযুক্তরা কিশোরীর গলায় ছুরি ধরে ধর্ষণ করে।
পুলিশ কী জানালো ?
ধর্ষণের পর অভিযুক্তরা ছেলে বন্ধুকে নিয়ে আসে এবং তাড়াতাড়ি পার্ক থেকে বেরিয়ে যেতে বলে। বাইরে বেরিয়ে কিছু জানালে খুন করার হুমকিও দেন তারা (Delhi Gang Rape News)। পার্ক থেকে বেরনোর পর কিশোরী তার ছেলে বন্ধুকে সব বলে। বন্ধুটি পুলিশকে কল করে জানালে ঘটণাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘটণার পর আমর কলোনি থানায় মামলা দায়ের হয়। তদন্তের কাজ জোর কদমে চললেও অভিযুক্তদেরকে এখনও ধরা যায়নি। কিশোরীর মা বাবা অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানিয়েছেন ।
কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে (Delhi Gang Rape News)। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, আর তদন্তের পরেই ঘটনার সম্পূর্ণা তথ্য সামনে আসবে।






